সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুনামেন্ট ২০২৬ উদ্বোধন

উচ্চকন্ঠ   22-Jul-2026   28

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুনামেন্ট ২০২৬ উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে সরকারী নলডাঙ্গা ভূষণস্কুল মাঠে উদ্বোধন অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মাওঃ আবু তালিব। কালীগঞ্জ উপজেলা নিবাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন-আহব্বায়ক হামিদুল ইসলাম হামিদ ও উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক তবিবর রহমান মিনি।
উদ্বোধনী ম্যাচে কালীগঞ্জ পৌরসভা ফুটবল দল ৪ – ০ গোলে ১নং সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়ন ফুটবল দলকে পরাজিত করে।
কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ও ক্রীড়া ফেডারেশনের ব্যবস্থাপনায় বিকালে অতিথিগন দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিতি শেষে খেলার উদ্বোধন করে। এরপর রেফারির বাশিতে শুরু হয় খেলা। কালীগঞ্জ পৌরসভা ফুটবল দল খেলার প্রথমার্ধে ১টি ও দ্বিতিয়ার্ধে আরো ৩টি সহ মোট ৪ গোল করে। বিজয়ী পৌরসভা দলের তাইবু ২টি ও তাজিম এবং নাইম ১টি করে গোল করে। খেলার রেফারির দ্বায়িত্বে ছিলেন, মোমেনুল হক খোকা. খায়রুল ইসলাম ও আকিদুল ইসলাম। ধারাভার্ষে ছিলেন রবিউল ইসলাম।
কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর আশরাফুজ্জামান রনির ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, জামায়াত নেতা মাওঃ ওলিউর রহমান, বিএনপি নেতা আজিজুল ইসলাম, জালাল হোসেন, ক্রীড়া সংগঠক অজিৎ কুমার, সাংবাদিক জামির হোসেন, আসাদুজ্জামান মুকুল, তৌফিকুর রহামান কাজল, লিখন হোসেন সহ উপজেলা প্রশাসন ও ক্রীড়া ফেডারেশনের কর্মকর্তাগন।

office@ukantho.com


Photo

মাগুরার শিশুটি আমাদের লজ্জা দিয়ে বিদায় নিয়েছে: মির্জা ফখরুল

এফএনএস: মাগুরায় নরপশুদের নিপীড়নের শিকার শিশুটির মৃত্যুর খবরে শোক জানিয়েছেন...

Photo

আবারও শাহবাগ অবরোধ ইনকিলাব মঞ্চের

এফএনএস: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকান্ডের সঙ্গে...

Photo

কোটচাঁদপুরে পুলিশের হাতে দুটি মোটরসাইকেল সহ ৬ ডাকাত আটক

মামুন হোসেন, কোর্টচাঁদপুর প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুর মডেল থানা...

Photo

ঝিনাইদহের হরিনাকুন্ডুতে মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের হরিনাকুন্ডুতে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত