মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

খুলনায় জেন্ডার সংবেদনশীল সাংবাদিকতা বিষয়ক গাইডলাইন তৈরীর কর্মশালা অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   09-May-2025   79

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ খুলনার সার্কিট হাউজে জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা বিষয়ে একটি গাইডলাইন তৈরীতে কর্মশালার আয়োজন করে।
বৃহস্পতিবার খুলনা বিভাগের ১০ টি জেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকগণ কর্মশালায় অংশগ্রহণ করেন ও মতামত দেন। কর্মশালা পরিচালনা করেন প্রশিক্ষণ বিশেষজ্ঞ জাকিয়া শিশির।
অনুষ্ঠানে সভা প্রধান হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ। অনুষ্ঠান সঞ্চালনা করে প্রেস ইন্সটিটিউট বাংলাদেশের সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমতায় তারুণ্য প্রকল্পের কন্সোর্টিয়াম ম্যানেজার মো. হোসাইন শাকির এবং মিডিয়া স্পেশ্যালিস্ট রতন মালো, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি মোহাম্মদ আনিসুজ্জামান, খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রবিউল ইসলাম টুটুল প্রমুখ। কর্মশালায় ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর এবং কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম সহ ২৮ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
কর্মশালাটি আয়োজন করা হয় সমতায় তারুণ্য প্রকল্পের আওতায়। নেদারল্যান্ডস সরকার চার বছরব্যাপী এই প্রকল্পের অর্থায়ন করছে।

office@ukantho.com


Photo

আবুল কালাম আজাদ ও শিবলী নোমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

এফএনএস: বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকায় জামালপুর-৫ আসনের সাবেক...

Photo

চট্টগ্রামে গর্তে মিলল শিশুর লাশ

এফএনএস: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের পানি ভর্তি...

Photo

নড়াইলে আ’লীগের ৫ নেতা গ্রেফতার

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: কার্যক্রম স্থগিত থাকা নড়াইল...

Photo

তিন শিশুকে রাস্তায় ফেলে 'প্রেমের স্বর্গে' জননী!

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় যেন এক উল্টো পুরাণের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত