বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহ সীমান্তে নারী শিশু সহ আটক ৭ জন

উচ্চকন্ঠ   21-Oct-2025   62

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে নারী শিশু সহ ৭ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। আটকৃতদের মধ্যে ২ জন নারী ও ২ জন শিশু রয়েছে। আটককৃতরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন বলে বিজিবি জানিয়েছে।
সোমবার (২০ অক্টোবর) রাতে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আটক ব্যক্তি হলেন, মহেশপুর উপজেলার ভালাইপুর গ্রামের মানুয়া মুন্সির ছেলে মাসুদ রানা (৩১)।
বিজিবি জানিয়েছে, রোববার দিবাগত রাত দুইটার দিকে কুমিল্লাপাড়া বিওপি’র হাবিলদার আব্বাস আলীর নেতৃত্বে ৬০/৭৪ সীমান্ত পিলার এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় মান্দারতলা গ্রাম থেকে এক নারী ও ২ শিশু সহ ৫ জনকে আটক করা হয়।
এছাড়া সোমবার বেলা ১১টার দিকে বাঘাডাঙ্গা বিওপি’র হাবিলদার তোফাজ্জল হোসেনের নেতৃত্বে পৃথক অভিযানে সীমান্ত পিলার ৬০/২৯ সংলগ্ন হুদাপাড়া গ্রাম থেকে এক নারী সহ ২ জনকে আটক করে বিজিবি। আটক ব্যক্তিদের মহেশপুর থানায় সোপর্দ করেছে বিজিবি।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আটক ৭ জনের মধ্যে নারী ও শিশু ৪ জন। মঙ্গলবার (২১অক্টোবর) নারী ও শিশুদের যশোর জাস্টিস এন্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। প্রাপ্ত বয়স্ক পুরুষদের মামলা দায়েরের মাধ্যমে মঙ্গলবার (২১অক্টোবর) বিকালে ঝিনাইদহ আদালতে সোপর্দ করা হবে।

office@ukantho.com


Photo

শরীরে এক বিন্দু রক্ত থাকতেও আওয়ামী লীগকে আসতে দেবো না: আখতার হোসেন

এফএনএস: শরীরে এক বিন্দু রক্ত থাকতেও আওয়ামী লীগকে আসতে দেওয়া হবে না বলে...

Photo

কালীগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা: ৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান

একরামুল ইসলাম তুষার, নিজস্ব প্রতিবেদক: কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে...

Photo

কৌশলগত নেতৃত্ব গঠনে সংস্কারমুখি নেতৃত্ব জরুরি: সেনাপ্রধান

এফএনএস: জাতি গঠনের সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলায় কৌশলগত নেতৃত্ব অত্যন্ত...

Photo

ঝিনাইদহ আদালত চত্বর এলাকার চিহ্নিত প্রতারক বোমা বিল্লাল ধর্ষন মামলায় গ্রেফতার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ আদালত চত্বর এলাকার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত