বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

বগুড়ায় ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

উচ্চকন্ঠ   21-May-2026   40

Photo

এফএনএস: বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে ছুরিকাঘাতে মোস্তাকিম আহমেদ (১৮) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঘুঘুমারি এলাকায় নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাকিম আহমেদ উপজেলার ঘুঘুমারি উত্তরপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। তিনি নওখিলা পিএন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। বগুড়ার সারিয়াকান্দি থানার ওসি আ ফ ম আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে ফুটবল খেলাকে কেন্দ্র করে মোস্তাকিমের সঙ্গে একই এলাকার ঘুঘুমারি দক্ষিণপাড়া গ্রামের শাহ আলী মন্ডলের ছেলে শাহাদাত হোসেনের বিরোধ সৃষ্টি হয়। শাহাদাত নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। বৃহস্পতিবার দুপুরে মোস্তাকিম নিজাম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে গেলে শাহাদাত হোসেন তার কয়েকজন সহযোগীকে নিয়ে মোস্তাকিমের ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মোস্তাকিমকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে তার লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ওসি আ ফ ম আসাদুজ্জামান জানান, কিছুদিন আগে ফুটবল খেলার ফাউল নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়েছিল। সেই ঘটনার জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

office@ukantho.com


Photo

দিনাজপুরে ধর্ষণের শিকার ১২ বছর বয়সী শিশু অন্তঃসত্ত্বা

এফএনএস: দিনাজপুরে ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়েছে ১২ বছরের এক...

Photo

নারী সংস্কার কমিশনের প্রস্তাব বাতিলের দাবি

এফএনএস: নারী সংস্কার কমিশনের প্রস্তাব বাতিলের দাবি জানিয়েছে সম্মিলিত...

Photo

নড়াইলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইল সদর উপজেলায় মাইজপাড়া...

Photo

উচ্চকন্ঠ নিউজ এ খবর প্রকাশের জের- অবশষে বন্ধ হলো ডায়াবেটিক সমিতির পাতানো নির্বাচন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: উচ্চকন্ঠ নিউজে খবর প্রকাশের পর কালীগঞ্জ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত