সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

ময়মনসিংহে চাঁদা বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ, সিএনজি চালকদের বিক্ষোভ

উচ্চকন্ঠ   22-Feb-2026   64

Photo

এফএনএস: ময়মনসিংহের ত্রিশাল এলাকায় চাঁদা আদায় বন্ধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা। এতে প্রায় এক ঘণ্টা সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। রোববার সকাল সাড়ে ১০টার দিকে ত্রিশাল বাসস্ট্যান্ড থেকে প্রায় এক কিলোমিটার দূরে ইভা ফিলিং স্টেশনের সামনে মহাসড়ক অবরোধ করেন চালকরা। এতে দুই দিকেই যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজট তৈরি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালকদের সঙ্গে কথা বলে মহাসড়ক থেকে সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। বিক্ষোভকারী চালকদের দাবি, সড়কে ‘জিপি’র নামে চাঁদা আদায় করা হচ্ছে এবং সম্প্রতি চাঁদার পরিমাণ বাড়ানো হয়। এ নিয়ে ক্ষোভ থেকেই তারা সড়ক অবরোধ করেন। জনভোগান্তির বিষয়টি বুঝিয়ে বললে তারা অবরোধ তুলে নেন বলে জানা গেছে। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, ত্রিশাল এলাকায় পরিবহন থেকে চাঁদা আদায়ের কোনো ঘটনা নেই। ময়মনসিংহ শহরে চাঁদা আদায়ের অভিযোগ তুলে চালকেরা একত্রিত হয়ে মহাসড়ক অবরোধ করেছিলেন। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

office@ukantho.com


Photo

প্লট দুর্নীতি: শেখ হাসিনা-রেহানা-টিউলিপ-ববিসহ ৫৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

এফএনএস: ক্ষমতার অপব্যবহার করে রাজউক থেকে ৩০ কাঠা প্লট গ্রহণের পৃথক...

Photo

এক বছরের মধ্যে স্থানীয় সরকারের সব ধাপে নির্বাচন: স্থানীয় সরকার মন্ত্রী

এফএনএস: আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকারের সব ধাপে নির্বাচন সম্পন্ন...

Photo

চট্টগ্রামে পিস্তলসহ নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক ২ নেতা গ্রেপ্তার

এফএনএস: চট্টগ্রামে দুটি বিদেশি পিস্তল এবং নয় রাউন্ড গুলিসহ নিষিদ্ধ...

Photo

শেখ হাসিনাসহ দন্ডিতদের বক্তব্য প্রচার করলে কঠোর ব্যবস্থা নেবে সরকার

এফএনএস: প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে দন্ডিত আসামিদের বক্তব্য...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত