শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

গণহত্যাকারী-দেশদ্রোহীদের নাম সব জায়গা থেকে মুছে ফেলতে হবে: অলি

উচ্চকন্ঠ   25-Mar-2025   60

Photo

এফএনএস: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমদ বীর বিক্রম বলেছেন, শেখ পরিবার বা আওয়ামী লীগের মন্ত্রী বা এমপিরা বিগত ১৫ বছরে যেসব জায়গায় বিভিন্ন নামফলক স্থাপন করেছে তা উঠানো হোক। এছাড়াও যেসব জায়গায় সরকারি অর্থ ব্যয় করে তাদের নামে প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছে- তা পরিবর্তন করার নির্দেশ দেওয়া হোক। দেশের কোন জায়গায় তাদের নামে নামফলক রাখার যৌক্তিকতা নেই। কারণ তারা গণহত্যাকারী ও দেশদ্রোহী। গণহত্যাকারী ও দেশদ্রোহীদের নাম সব জায়গা থেকে মুছে ফেলতে হবে। সোমবার রাজধানীর মগবাজারের এলডিপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। অলি বলেন, বিভিন্ন অফিস থেকে শেখ মুজিবের ছবি সরানোর নির্দেশ দেওয়া হোক। ৮ মাস শেষ হলো, এখনও টাকায় শেখ মুজিবের ছবি কেন? তিনি বলেন, ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম জরুরি ভিত্তিতে বাদ দিয়ে জনগণের অর্থের সাশ্রয় করা হোক। মুক্তিযোদ্ধাদের কাছে অকাট্য দলিল প্রমাণ থাকতে হবে। সংবাদ সম্মেলনে এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামূল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, অধ্যক্ষ কে কিউ সাকলায়েন, অধ্যাপক ওমর ফারুক, উপদেষ্টামÐলীর সদস্য অধ্যক্ষ মো. মাহবুবুর ও যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

হরিণাকুন্ডুতে ৮৬ কোটি টাকার সড়কে কাদার স্তূপ, অবৈধ মাটি কাটায় জনদুর্ভোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার পায়রাডাঙ্গা...

Photo

ঘুষ ও দুর্নীতির দায়ে ওসি থেকে এসআই মাসুদ

এফএনএস: ঘুষ ও দুর্নীতির দায়ে জয়পুরহাটের আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত...

Photo

মানিকগঞ্জে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

এফএনএস: মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় চুরির অভিযোগে পিটুনিতে রাজীব...

Photo

সনদ সই অনুষ্ঠানে যারা গিয়েছে তারা জনগণ থেকে ছিটকে গেছে: নাহিদ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যেই...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত