বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

নতুন কুঁড়ির ক্ষুদে খেলোয়াড়রাই আগামীতে বিকেএসপিতে অন্তর্ভূক্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

উচ্চকন্ঠ   05-May-2026   54

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, নতুন কুঁড়ি স্পোর্টসে অংশগ্রহণকারী ক্ষুদে ক্রীড়াবিদরা আগামীতে বিকেএসপিতে অন্তর্ভুক্ত হবে। সারাদেশের সবগুলো জেলায় একযোগে ৮টি ইভেন্টে নতুন কুঁড়ি স্পোর্টস চলছে। মাননীয় প্রধানমন্ত্রী নিজেই এই প্রতিযোগিতার সার্বিক খবরও দেখভাল করছেন।
সোমবার (৪ মে) সন্ধ্যায় ঝিনাইদহের শৈলকূপায় বিকেএসপির সম্ভাব্য আঞ্চলিক ক্যাম্পাসের স্থান পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, পর্যায়ক্রমে দেশের প্রত্যেকটি জেলায় স্পোর্টস ভিলেজ গড়ে তোলা হবে। এরই মধ্যে মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে খেলার মাঠ গড়ে তোলার জন্য সম্ভাব্যতা যাচাই বাছাইয়ের কাজ শুরুর নির্দেশনা দেয়া হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ নতুন অধ্যায়ের পথে হেটে চলেছে। তরুণ প্রজন্মের মাঝে ক্রীড়া ইভেন্টগুলো পৌছে দিতে সরকার নানা ভাবে কাজ শুরু করেছে। বিগত দিনের ইতিহাস আমাদের ভুলে যেতে হবে। আগামীর বাংলাদেশ হবে স্পোর্টসের বাংলাদেশ।
পরিদর্শন স্থলে পৌছালে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, শৈলকূপা উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ প্রমুখ।

office@ukantho.com


Photo

নড়াইলে রেমিট্যান্স যোদ্ধা দিবস-২০২৫ উদযাপন

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: “প্রবাসীর অধিকার, আমাদের...

Photo

পৌরসভা কার্যালয় থেকে নারীর লাশ উদ্ধার

এফএনএস: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার কার্যালয়ের একটি কক্ষ থেকে...

Photo

ঝিনাইদহে ৪৫৫টি মন্ডপে দূর্গাপুজা: থাকছে কঠোর নিরাপত্তা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ জেলায় এ বছর ৪৫৫টি...

Photo

সাধারণ মানুষ জানেই না, আনুপাতিক নির্বাচন পদ্ধতি কী: মির্জা ফখরুল

এফএনএস: বাংলাদেশে এখন নির্বাচন ও রাষ্ট্রব্যবস্থাকে ঘিরে জগাখিচুড়ি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত