মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৭নং মহারাজপুর ইউনিয়নের জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   13-Oct-2025   71

Photo

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী ৭নং মহারাজপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ১৩ অক্টোবর সোমবার এক বর্ণাঢ্য জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখার সম্মানিত সেক্রেটারি অধ্যাপক আব্দুল আওয়াল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা আবু তালিব, এবং কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা ওলিউর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, ইসলামী মূল্যবোধের পুনর্জাগরণ এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তাঁরা আরও বলেন, জামায়াতে ইসলামী জনগণের কল্যাণ ও ন্যায়ভিত্তিক প্রশাসন গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সমাবেশে ইউনিয়ন জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ, ওয়ার্ড পর্যায়ের আমির, দায়িত্বশীল ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

office@ukantho.com


Photo

ঝিনাইদহ ১ আসনে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১...

Photo

কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শোভন বহিষ্কার

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট...

Photo

তারা জিতলে কেউ নিরাপদ থাকবে না: জামায়াত আমির

এফএনএস: বিএনপিকে উদ্দেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর...

Photo

মিরপুরে গুলিতে যুবদল কর্মী খুন, আহত ২

এফএনএস: ঢাকার মিরপুর-১৩ নম্বর এলাকায় দুর্বৃত্তদের এলোপাথাড়ি গুলিতে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত