সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় ধর্মযাত্রায় সরোজিত কর্মকার

উচ্চকন্ঠ   08-Apr-2026   76

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় এক ব্যতিক্রমধর্মী ধর্মযাত্রায় বের হয়েছেন পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি এলাকার বাসিন্দা সরোজিত কর্মকার। নিজ বাড়ি থেকে যাত্রা শুরু করে তিনি বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে গীতা পাঠ ও ধর্ম প্রচার করছেন।
মঙ্গলবার রাতে ঝিনাইদহ শহরের গিলাবাড়িয়া শিব মন্দির প্রাঙ্গণে তিনি গীতা পাঠ করেন। এ সময় স্থানীয় ভক্ত ও এলাকাবাসীর উপস্থিতিতে ধর্মীয় আবহ সৃষ্টি হয়। গীতা পাঠের মাধ্যমে তিনি মানুষের মাঝে নৈতিকতা ও ধর্মীয় চেতনা জাগ্রত করার আহ্বান জানান।
সরোজিত কর্মকার জানান, তার এই উদ্যোগের মূল উদ্দেশ্য হচ্ছে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করা এবং সমাজে ধর্মীয় মূল্যবোধ ছড়িয়ে দেওয়া। তিনি বলেন, মানুষের মধ্যে আধ্যাত্মিক চর্চা বাড়লে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা সহজ হবে। ধর্মযাত্রার অংশ হিসেবে তিনি ইতোমধ্যে কয়েকটি এলাকায় গীতা পাঠ করেছেন আগামী দিনগুলোতে মাগুরা জেলার বিভিন্ন স্থানসহ সদর উপজেলার আলমখালী এলাকায় যাওয়ার পরিকল্পনা রয়েছে। সেখানেও তিনি একইভাবে গীতা পাঠ ও ধর্ম প্রচার কার্যক্রম চালিয়ে যাবেন বলেও জানান তিনি।

office@ukantho.com


Photo

অপরাধ দমনে বাহিনীর কারও গাফিলতি পেলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: দেশব্যাপী অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনায় আইনশৃঙ্খলা...

Photo

নির্বাচন সামনে রেখে অস্ত্রের মহড়া দিচ্ছে বিএনপি-জামায়াত: নাহিদ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচন...

Photo

মাদ্রাসাছাত্রীদের উত্ত্যক্তের অভিযোগে যুবককে জুতার মালা পরিয়ে গণশাস্তি

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে মাদ্রাসার ছাত্রীদের...

Photo

কালীগঞ্জ মৎস্যজীবী দলের উদ্যোগে চিত্রা নদীতে মাছের পোনা অবমুক্ত

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ও পৌর মৎস্যজীবী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত