বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

দ্রুতই বিএনপির মনোনয়ন চূড়ান্ত করা হবে: ডা. জাহিদ

উচ্চকন্ঠ   25-Sep-2025   55

Photo

এফএনএস: দ্রুতই বিএনপি দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। বৃহস্পতিবার (সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা বলেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. জাহিদ বলেন, ১৮ মাস আগ থেকেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এখন পর্যন্ত কাউকে মনোনয়নের বিষয়ে সবুজ বা লাল সংকেত দেওয়া হয়নি। তবে খুব দ্রুতই মনোনয়ন চূড়ান্ত করা হবে। নিউইয়র্কে রাজনৈতিক নেতাদের ওপর হামলার বিষয়ে বিএনপির এই নেতা বলেন, এই ঘটনা আওয়ামী লীগের প্রতিহিংসার রাজনীতির বহিঃপ্রকাশ। তারা মাঠে এলে জনগণ হামলাকারীদের প্রতিহত করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, আপনারা দেখতে পাবেন, কয়েক সপ্তাহের মধ্যে তারেক রহমান এসে কেবল বিএনপির নির্বাচনী প্রক্রিয়া নয়, গণতন্ত্র পুনরুদ্ধারের শেষ লগ্নের নেতৃত্ব দেবেন। ডা. জাহিদ আরও বলেন, জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু বিএনপির নেতৃত্ব দেবেন না, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা সম্পৃক্ত ছিলেন, তাদেরও সবার নেতা তারেক রহমান।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস পালিত

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস...

Photo

কালীগঞ্জে নারী শিক্ষার্থীদের হিরো উইমেন স্কলারশীপ প্রদাণ

বসির আহাম্মেদ: ঝিনাইদহের কালীগঞ্জে গরীব ও মেধাবী নারী শিক্ষার্থীদের...

Photo

হরিণাকুন্ডুতে ৮৬ কোটি টাকার সড়কে কাদার স্তূপ, অবৈধ মাটি কাটায় জনদুর্ভোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার পায়রাডাঙ্গা...

Photo

খুলনায় আদালতের সামনে ২ যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা

এফএনএস: খুলনায় আদালতের প্রধান ফটকের সামনে দুই যুবককে কুপিয়ে ও গুলি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত