বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

যুক্তরাষ্ট্রের শুল্ক ইস্যুতে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক

উচ্চকন্ঠ   05-Apr-2025   51

Photo

এফএনএস: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন রিসিপ্রোকাল ট্যারিফ নীতির আওতায় বাংলাদেশ থেকে আমদানিকৃত পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে দেশটি। এই ইস্যুতে করণীয় নির্ধারণে জরুরি বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক শুরু হয়। রাত সাড়ে আটটার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠক চলছিল। এর আগে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, শীর্ষ বিশেষজ্ঞ, উপদেষ্টা ও কর্মকর্তারা এই বৈঠকে যোগ দেবেন। বাংলাদেশ কার্যত মার্কিন পণ্যের ওপর ৭৪ শতাংশ শুল্ক আরোপ করে। সে হিসেবে ট্রাম্পের নতুন নীতির অংশ হিসেবে বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ ডিসকাউন্টেড রিসিপ্রোকাল ট্যারিফ ধার্য করা হয়।

office@ukantho.com


Photo

বাদীর কাছে পিবিআই কর্মকর্তার ঘুষ চাওয়ার ফোনালাপ ফাঁস

এফএনএস:নারায়ণগঞ্জে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপপরিদর্শক...

Photo

কালীগঞ্জের মল্লিকনগরে ভয়াবহ অগ্নিকান্ড: ২ জন অগ্নিদগ্ধ

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহের কালীগঞ্জের মল্লিকনগরে একটি...

Photo

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে দুইটি বিদেশি পিস্তল, গুলি ও ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান...

Photo

এনসিপির সংগঠকের ওপর হামলার অভিযোগ বিএনপির বিরুদ্ধে

এফএনএস: চট্টগ্রামের বাঁশখালীতে জুলাই পদযাত্রার প্রচারণা চলাকালে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত