সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে ট্রাক্টরের ধাক্কায় প্রবাসফেরত যুবক নিহত

উচ্চকন্ঠ   23-Jun-2026   37

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদর্ক: ঝিনাইদহ সদর উপজেলার বয়ড়াতলা বাজার এলাকায় মাটিবাহী ট্রাক্টরের ধাক্কায় কামরুজ্জামান (৪৫) নামে এক প্রবাসফেরত ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের বয়ড়াতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামরুজ্জামান সদর উপজেলার পাকা গ্রামের আনসার বিশ্বাসের ছেলে। দীর্ঘদিন বিদেশে শ্রমিক হিসেবে কর্মরত থাকার পর সম্প্রতি ছুটিতে দেশে ফেরেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে শহরের একটি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে ইজিবাইকে নিজ গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন কামরুজ্জামান। বেলা সাড়ে ১১টার দিকে ইজিবাইকটি বয়ড়াতলা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মাটিবাহী ট্রাক্টর সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইকে থাকা কামরুজ্জামান ও অপর এক যাত্রী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কামরুজ্জামানকে মৃত ঘোষণা করেন। আহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. উমা ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই কামরুজ্জামানের মৃত্যু হয়েছে। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে পুলিশ প্রয়োজনীয় প্রাথমিক আইনগত কার্যক্রম সম্পন্ন করেছে।
এদিকে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যেও এ দুর্ঘটনা নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।

office@ukantho.com


Photo

নড়াইলে ব‍্যাডমিন্টন টুর্নামেন্টের পুরষ্কার বিতরণী ও ফুটবল প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই...

Photo

বন্ধুত্ব চাইলে হাসিনা কার্ড খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

এফএনএস: ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে...

Photo

ঝিনাইদহে অস্ত্রসহ দুইজন আটক

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সেনাবাহিনী ঝিনাইদহ ক্যাম্পের...

Photo

নড়াইলে খাটের নিচে বস্তাভর্তি ৩৮ কেজি গাঁজাসহ নারী আটক

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেক: নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত