মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

ভারতকে কোনো বিষয়ে ছাড় নয়: বিজিবি মহাপরিচালক

উচ্চকন্ঠ   29-Jan-2025   51

Photo

এফএনএস: ভারতকে কোনো বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত বৈঠকে তিনি এ কথা জানান। বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন প্রসঙ্গে বৈঠকে আলোচনা হয়। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছি ভারতের সঙ্গে অসম চুক্তিগুলো নিয়ে কাজ করতে। এটি ডিপ্লোমেটিক চ্যানেলে এটি সমাধান করা হবে। আমাদের পক্ষ থেকে কোনো ছাড় দেওয়া হবে না। যেগুলোতে মনে করছি যে আমরা বঞ্চিত হয়েছি, সে বিষয়গুলোতে আমরা কোনো ছাড় দেব না। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের সঙ্গে সীমান্ত সম্মেলনে যাওয়ার আগে সাংবাদিকদের নিয়ে আমরা বসব। সেখানে আপনারা সুনির্দিষ্ট তথ্য পাবেন। বর্ডার কিলিং এই সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডা। মোট কথা, কোনো বিষয়ে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। ভারতের সঙ্গে হওয়া অসম চুক্তি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ২০১০ সালে ভারতের সঙ্গে বাংলাদেশের একটি চুক্তি হয়েছিল। সেই চুক্তিতে বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে। তিন বিঘা ও দহগ্রাম করিডোর নিয়ে এই অসম চুক্তি হয়। এসব চুক্তি যেন বাতিল করা হয়, সে বিষয়ে আমরা তাদের বলব। আর কী কী অসম চুক্তি আছে জানতে চাইলে তিনি বলেন, কুলাউড়ায় যে রেলস্টেশন আছে, তা সীমান্ত থেকে তিন কিলোমিটার ভেতরে। আমাদের সীমান্তের তিন কিলোমিটার ভেতরে তাদের আসতে দেব কি না, তা নিয়ে আলোচনা হবে। সেখানে একটি ইমিগ্রেশন চেকপোস্ট করা হবে। ১৯৭৪, ১৯৭৫ এবং ২০১১ সালে ভারতের সঙ্গে বাংলাদেশের অসম চুক্তি হয়েছে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসে টাকা দিয়েও মিলছে না সেবা: গ্রাহক হয়রানির অভিযোগ

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৬ নং ত্রিলোচনপুর...

Photo

জাতীয় নির্বাচনকে সুষ্ঠ করতে স্থানীয় নির্বাচন আগে হওয়া উচিত, মত আলোচকদের

এফএনএস: স্থানীয় নির্বাচন সুষ্ঠু করতে না পারলে জাতীয় নির্বাচনও সুষ্ঠু...

Photo

কোকোর মৃত্যুর রহস্য উদঘাটন করা হবে: ডা. জাহিদ

এফএনএস: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত...

Photo

রাজধানীতে কাটা হাত-পা উদ্ধার

এফএনএস: রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের পাশ থেকে দুটি কাটা হাত এবং...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত