মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ

উচ্চকন্ঠ   14-Jan-2026   64

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট ও চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ঝিনাইদহে সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে হরিণাকুন্ডুর ভিক উদ্দিন-সারা খাতুন নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা ও ঝিনাইদহ শহরের ব্যাপারি পাড়ার স্কুল অফ লাইফ এর সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে এই শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক (অব:) ও সাংবাদিক খুরশিদ মোহাঃ সালেহ, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মোঃ শাহানুর আলম, দৈনিক সময়ের আলো পত্রিকার জেলা প্রতিনিধি ও নবগঙ্গা ফিটনেস একাডেমির সত্বাধিকারী কাজী আলী আহমেদ লিকু এবং প্রাক্তন শিক্ষার্থীদের এ অঞ্চলের সমন্বয়কারী মুন্সী মোঃ আবু হাসান।
এই অনুষ্ঠানে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের দেড় শতাধিক সুবিধা বঞ্চিত শিশুদের মাধে খাতা, কলম, পেন্সিল ও স্কেলবক্্রসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করেন। এসময় অতিথিরা সুবিধাবঞ্চিত এসব দরিদ্র শিশুদের জন্য এমন সহযোগীতা অব্যাহত রাখার জন্য সমাজের বিত্তবানদের আহবান জানান।

office@ukantho.com


Photo

সিঙ্গাপুরের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে ড. ইউনূসের শুভেচ্ছা

এফএনএস: সিঙ্গাপুরের সাধারণ নির্বাচনে টানা ৬৬ বছরের মতো ক্ষমতায় টিকে...

Photo

ময়মনসিংহে শিশুকে রাতভর ধর্ষণ, বাড়িঘরে অগ্নিসংযোগের পর যুবক গ্রেপ্তার

এফএনএস: ময়মনসিংহের মুক্তাগাছায় ১০ বছরের এক শিশুকে রাতভর ধর্ষণের অভিযোগ...

Photo

সংসদ নেতা এবং পার্টি প্রধান একই ব্যক্তি হতে পারবে না-প্রস্তাবে একমত নয় বিএনপি

এফএনএস: ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে সংবিধানের ৭০ অনুচ্ছেদে আংশিক পরিবর্তনের...

Photo

রাজশাহীতে ধানক্ষেত থেকে শিশুর লাশ উদ্ধার

এফএনএস: রাজশাহীর পবা উপজেলার বিল ধরমপুর এলাকায় একটি ধানক্ষেত থেকে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত