সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে ২৭ উপকারভোগীর মাঝে প্রায় ২৬ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ

উচ্চকন্ঠ   20-Apr-2026   48

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে অসহায় দুস্থ রোগী, অসচ্ছল মেধাবী শিক্ষার্থী এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। জেলার বিভিন্ন এলাকার ২৭ জন উপকারভোগীর মাঝে মোট ২৫ লাখ ৯৮ হাজার ২৫০ টাকার চেক প্রদান করা হয়।
সোমবার (২০ এপ্রিল) বেলা ১টার দিকে জেলা পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে চেক তুলে দেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ।
এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র এবং প্রধান সহকারী মো. আনওয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া জেলার বিভিন্ন উপজেলার উপকারভোগী, অসহায় দুস্থ রোগী, অসচ্ছল মেধাবী শিক্ষার্থী এবং ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
বিতরণকৃত সহায়তার মধ্যে চিকিৎসা খাতে ২ লাখ ৫৩ হাজার টাকা, ধর্মীয় উৎসব বাস্তবায়নে ৯০ হাজার টাকা, অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি হিসেবে ৪৫ হাজার টাকা এবং সিপিপিসি প্রকল্প উন্নয়নে ২২ লাখ ১০ হাজার ২৫০ টাকার চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ বলেন, সরকার সমাজের প্রতিটি খাতে সুষম উন্নয়ন ও সহায়তা পৌঁছে দিতে বদ্ধপরিকর। জেলা পরিষদ একটি জবাবদিহিমূলক প্রতিষ্ঠান হিসেবে স্বচ্ছতা ও ন্যায্যতার ভিত্তিতে জেলার অসহায় ও মেধাবী মানুষের পাশে দাঁড়াতে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, তৃণমূল পর্যায়ে সরকারের উদ্যোগ বাস্তবায়নে জেলা পরিষদ সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

office@ukantho.com


Photo

রাস্তায় পড়ে থাকা ৫০ হাজার টাকা মালিককে ফিরিয়ে দিলেন এসআই

এফএনএস: রাজধানীর শাহজাহানপুরে রাস্তায় পড়ে থাকা ৫০ হাজার টাকার বেশি...

Photo

গোপালগঞ্জে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

এফএনএস: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে...

Photo

রাজধানীতে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ

এফএনএস: রাজধানীর মিরপুরে আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের...

Photo

পণ্যে ২০% মার্কিন কাঁচামাল থাকলে পাল্টা শুল্ক প্রযোজ্য হবে না: বিজিএমইএ সভাপতি

এফএনএস: বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ৩৫ শতাংশ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত