বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

নীলফামারীতে সেচ ক্যানেলে ডুবে ২ শিশুর মৃত্যু

উচ্চকন্ঠ   23-Aug-2025   61

Photo

এফএনএস: নীলফামারীর কিশোরগঞ্জে তিস্তা সেচ ক্যানেলের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ রাজিব হাজীপাড়া গ্রামে তাদের মৃত্যু হয়। মৃত শিশুরা হলেন, ওই গ্রামের খাদিমুল ইসলামের ছেলে সোহাগ বাবু (১০) ও খাদিমুলের ছোট ভাই মৃত শফিকুল ইসলামের ছেলে সায়েম বাবু (৭)। কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী দুই শিশুর ডুবে মৃত্যুর তথ্য জানিয়েছেন। ইউপি চেয়ারম্যান জানান, বাড়ির পাশে তিস্তা প্রধান সেচ ক্যানেলে তারা গোসল করতে যায়। গভীর পানিতে নেমে নিখোঁজ হয়। পরে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

office@ukantho.com


Photo

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঝিনাইদহে নিরাপত্তা কার্যক্রম জোরদার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা...

Photo

ঝিনাইদহের বিষয়খালীতে মুক্তিযুদ্ধের প্রথম সম্মুখ প্রতিরোধ দিবস ১ এপ্রিল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে এক...

Photo

কালীগঞ্জে দলিল লেখক কল্যাণ সমবায় ফান্ডের কমিটি গঠন

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে সাব-রেজিস্ট্রার...

Photo

খালেদা জিয়ার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধান উপদেষ্টা

এফএনএস: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বর্তমান...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত