বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

উচ্চকন্ঠ   10-Nov-2025   79

Photo

এফএনএস: চট্টগ্রামের সাতকানিয়ায় ছেলের ছুরিকাঘাতে আহমেদ হোসেন (৫২) নামে এক ব্যক্তির নিহত হয়েছে। গত রোববার রাত ৯টার দিকে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড নয়াপাড়া গ্রামের ডাক্তার ইউসুফের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত তার ছেলের রিয়াদ হোসেনকে (২২) সোমবার ভোরে পুলিশ গ্রেপ্তার করেছে। নিহত আহমেদ হোসেন (৫২) উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড নয়াপাড়া গ্রামের ডাক্তার ইউসুফের বাড়ি এলাকার জলিল বক্সের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছেন, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে নিহত আহমদ হোসেনের সাথে তার বড় ছেলে রিয়াদ হোসেনের বিভিন্ন বিষয় নিয়ে বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে রিয়াদ তার পিতা আহমদ হোসেনকে ছুরি ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাদত ইসলাম বলেন, রাতে ছুরিকাঘাতে আহত অবস্থায় আহমেদ হোসেন নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, উপজেলার কাঞ্চনা এলাকায় ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যুর ঘটনা ঘটেছে। অভিযুক্ত রিয়াদকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

office@ukantho.com


Photo

ভালোবাসায় সিক্ত মুর্শিদা জামান বেল্টু

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)...

Photo

আরও ৭ জনের করোনা শনাক্ত

এফএনএস: গত ২৪ ঘণ্টায় ২১৭টি নমুনা পরীক্ষা করে ৭ জনের শরীরে করোনাভাইরাস...

Photo

কালীগঞ্জে তিন বছরের শিশুকে গরম খুন্তি দিয়ে পুড়িয়ে দিল নিষ্ঠুর বাবা-মা

শিপলু জামান, প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে হাড়হিম করা এক নৃশংস ঘটনার...

Photo

ঝিনাইদহে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

হাবিব ওসমান ও বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর ও শৈলকুপায়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত