রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

ঘুস বাণিজ্যের অভিযোগে কাশিয়ানী থানার ওসি ক্লোজড

উচ্চকন্ঠ   06-Apr-2025   55

Photo

এফএসএস: অনিয়ম ও ঘুস বাণিজ্যের অভিযোগে গোপালগঞ্জের কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন খানকে ক্লোজড করা হয়েছে। রোববার তাকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান। পুলিশ জানায়, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নিরীহ মানুষকে মামলার আসামি করার ভয় দেখিয়ে ঘুস নেওয়ার অভিযোগ ওঠে কাশিয়ানী থানার ওসির মো. শফিউদ্দিন খানের বিরুদ্ধে। এমনকি এক ইউপি সদস্যের কাছ থেকে এসি ঘুস নেওয়ার একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। অভিযোগ তদন্তের পর ৪৮ ঘণ্টার মধ্যে ওসি মো. শফিউদ্দিন খানকে কাশিয়ানী থানা থেকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। এ ব্যাপারে জানতে চাইলে কাশিয়ানী থানার ওসি মো. শফিউদ্দিন খান তার বিরুদ্ধে আনিত সব অভিযোগ অস্বীকার করেন। তবে পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, অভিযোগ ওঠায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

office@ukantho.com


Photo

ড্রাগন ফলের রাজধানী মহেশপুরের গৌরীনাথপুরে প্রতিদিন বিক্রি কোটি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার গৌরীনাথপুর...

Photo

পুলিশ সেজে ওয়ারেন্টের ভয় দেখিয়ে বৃদ্ধের ২৪ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পুত্রশোকে কাতর ষাটোর্ধ্ব এক বৃদ্ধ...

Photo

অভিযানে বিএনপি নেতার মৃত্যু: সেনাপ্রধানের হস্তক্ষেপ চাইলেন মির্জা ফখরুল

এফএনএস: চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান...

Photo

কালীগঞ্জে মুর্শিদা জামান বেল্টুর নেতৃত্বে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত