বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জ শহরের কোটিপতি ব্যবসায়ী পরিবারসহ নিখোজ: নানান শংকা ও জল্পনা-কল্পনা জনমনে

উচ্চকন্ঠ   05-Jul-2025   65

Photo

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ শহরের কোটিপতি ব্যবসায়ী বিনয় কৃষ্ণ মল্লিকের পরিবার নিখোজ হয়েছেন। বৃহস্পতিবার থেকে বিনয় মল্লিক সহ তার পরিবারের কাউকেই বাড়িতে বা কোথাও পাওয়া যাচ্ছেনা। শহরের নিমতলা বাজারে অবস্থিত মেসার্স মল্লিক ব্রাদার্স নামে তাদের প্রতিষ্টানের কর্তৃত্ব নিয়েছেন পৌর ব্যাবসায়ী নেতা মাসুদ রানার পুত্র মাহফুজ মুন্না। তিনি প্রতিষ্টানটিতে বসে বেচাকেনাও করছেন। এদিকে হঠাৎ করেই বিনয় মল্লিকের স্বপরিবারে নিখোজের বিষয়টি নিয়ে শহরে নানান গুঞ্জন ছড়িয়ে পড়েছে। কেউ বলছে, সংখ্যলঘু সম্প্রদায়ের ওই ব্যবসায়ী পরিবারটি রাতের আঁধারে ভারতে পালিয়ে গেছে। কেউ আবার বলছে, চাঁদাবাজদের কবলে অতিষ্ট বা ব্যাংক ও বিভিন্ন ব্যবসায়ীর থেকে টাকা হাতিয়ে ভারতে পালিয়েছে। শনিবার পর্যন্ত ওই পরিবারটির খোঁজ না মিললেও ওই প্রতিষ্টানটির কর্তৃত্ব নেওয়া ব্যাবসায়ী নেতা মাসুদ রানার ভাষ্য, প্রতিষ্ঠানটি তারা ক্রয় করেছেন। অপরদিকে ওই পরিবারটি নিখোজ না গুমের শিকার হয়েছে তা নিয়েও চলছে ব্যবসায়ীদের মধ্যে জল্পনা কল্পনা।
জানা গেছে, শহরের বড় বাজারে অবস্থিত মল্লিক ব্রাদাস নামের ব্যবসা প্রতিষ্টানটি শহরের মধ্যে অন্যতম ও বৃহৎ। দেশ স্বাধীনের আগে থেকেই প্রয়াত বিকাশ চন্দ্র মল্লিক সুনামের সাথে ব্যবসা পরিচালনা করতেন। তার মৃত্যুর পর সন্তানদের কেউ কেউ ভারতে চলে গেলেও বড় ছেলে বিনয় মল্লিক তাদের ব্যবসাটি পরিচালনা করে আসছিল। গত বৃহস্পতিবার থেকে তিনিও পরিবার সহ নিখোজ রয়েছেন। তারমত একজন কোটিপতি ব্যবসায়ী পরিবার হঠাৎ করেই নিখোজের খবরে শহরময় নানান জল্পনা কল্পনার ডালপালা মেলেছে।
এসব বিষয়ে খোজ নিতে বৃহস্পতিবার সরেজমিনে মল্লিক ব্রাদার্স প্রতিষ্টানটিতে গিয়ে দেখা যায় মল্লিক পরিবারের কেউ নেই। প্রতিষ্টানটিতে কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মাসুদ রানার পুত্র মাহফুজ আহম্মেদ মুন্না বেচাকেনা করছেন।
বিষয়টি জানতে ব্যবসায়ী নেতা মাসুদ রানার মোবাইলে ফোন দিলে তিনি জানান, নিখোজ মল্লিক পরিবার কোথায় আছেন তা তিনি জানেন না। তারা গত বুধবার রেজিষ্টির মাধ্যমে বাসভবন সহ প্রতিষ্টানটি ক্রয় করেছেন। তবে কত টাকায় কিনেছেন এমন প্রশ্নের উত্তরটি তিনি এড়িয়ে যান।
এদিকে নিখোজের বিষয়টি জানতে শনিবার বিকালে নিখোজ ব্যবসায়ী বিনয় মল্লিকের ব্যবহৃত ০১৭১১-৩৮৫১২৯ নং মোবাইলে একাধিকবার কল দিলেও ফোনটি বন্ধ পাওয়া গেছে।
ব্যবসায়ী পরিবার নিখোজের বিষয়ে কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি আসাদুল ইসলাম বলেন, তিনিও শহরের ব্যাবসায়ীদের মুখে শুনেছেন মল্লিক পরিবারটি নিখোজ বা কোথাও চলে গেছে। তবে, এক ব্যবসায়ীর কাছে প্রতিষ্টানটি বিক্রি করে ভারতে গেছেন এমন কথা শুনলেও বাস্তবে তারা কোথায় আছেন তা তিনিও জানেন না বলে জানান।
ব্যবসায়ী পরিবারের নিখোজের বিষয়ে কালীগঞ্জ থানার অফিসাস ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, বিষয়টি তিনিও শুনেছেন। তবে এ নিয়ে কেউ কোন অভিযোগ দেয়নি। তারপরও বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে পান বরজে দুর্বৃত্তের হানা,১০ লাখ টাকার ক্ষতি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভায়না...

Photo

জনগণের বিশ্বাস- আগামীদিনে দেশের কর্ণধার তারেক রহমান: দুদু

এফএনএস: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আজ দেশের...

Photo

কালীগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা: ৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান

একরামুল ইসলাম তুষার, নিজস্ব প্রতিবেদক: কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে...

Photo

ছাত্রশিবির দুনিয়াকে আখেরাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছে: পরওয়ার

এফএনএস: জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ছাত্রশিবির...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত