সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ গাইবান্ধায় গ্রেপ্তার

উচ্চকন্ঠ   23-Apr-2025   62

Photo

এফএনএস: প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ ইসলামকে (১৯) গাইবান্ধা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার বিকেল ৩টার দিকে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ভবানীপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে আলোচিত এ হত্যা মামলায় মূল আসামিসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করা হলো। এর মধ্যে গত মঙ্গলবার রাতে চট্টগ্রামের হালিশহর থেকে মাহাথির হাসান (২০) নামে এ মামলার আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গত মঙ্গলবার (২২ এপ্রিল) কুমিল্লা থেকে এজাহারভুক্ত পাঁচ নম্বর আসামি হৃদয় মিয়াজিকে (২৩) গ্রেপ্তার করে র‌্যাব। তার আগে রোববার মধ্যরাতে ঢাকার মহাখালী ওয়ারলেস গেট এলাকায় অভিযান চালিয়ে পারভেজ হত্যায় তিনজনকে গ্রেপ্তার করে বনানী থানা পুলিশ। তারা হলেন- মো. আল কামাল শেখ ওরফে কামাল (১৯), আলভী হোসেন জুনায়েদ (১৯) ও আল আমিন সানি (১৯)। গ্রেপ্তার মেহেরাজ ইসলাম প্রাইম এশিয়া ইউনির্ভাসিটির বিবিএ অধ্যায়নরত। মেহেরাজ ঢাকার বনানী এলাকার নুরুল ইসলাম সর্দারের ছেলে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ জানায়, গোপন খবরের ভিত্তিতে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে ভবানীপুর গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে মেহেরাজকে গ্রেপ্তার করে। মেহেরাজ ওই বাড়িতে আত্মগোপনে ছিলেন। শনিবার বিকেল ৪টার পর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘাত শুরু হয়। এসময় ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের ছুরিকাঘাতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পারভেজ নিহত হন। তবে টেক্সটাইল বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ, বহিরাগতদের নিয়ে এসে বুকে ছুরি মেরে হত্যা করা হয়েছে পারভেজকে। এ ঘটনায় রোববার নিহতের চাচাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় আটজনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরো ২০-৩০ জনকে আসামি করা হয়। ২৪ বছর বয়সী জাহিদুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের ভালুকায়।

office@ukantho.com


Photo

করোনা প্রতিরোধে বিশেষ ব্যবস্থা: অধ্যাপক সায়েদুর রহমান

এফএনএস: করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করছে সরকার।...

Photo

নড়াইলে পদযাত্রা ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: জুলাই–আগস্ট র্মাচ ফর জাস্টিস...

Photo

তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার চ্যালেঞ্জ নিয়েছি: এ্যানি

এফএনএস: বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপির...

Photo

বান্দরবানের সীমান্তে মাইন বিস্ফোরণে নারীর পা বিচ্ছিন্ন

এফএনএস:বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নিকুছড়ি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত