বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে হামের প্রাদুর্ভাব, শিশুদের হাসপাতালে ভর্তি

উচ্চকন্ঠ   02-Apr-2026   61

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলায় হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। হামে আক্রান্ত শিশুদের ঝিনাইদহ সদর হাসপাতাল, শিশু হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ভর্তি করা হচ্ছে। জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, সদর হাসপাতালে এ পর্যন্ত সাতজন শিশু, শিশু হাসপাতালে পাঁচজন এবং কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন শিশু ভর্তি হয়েছে। সদর হাসপাতালে ভর্তি চারজন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।
হাম সংক্রান্ত রোগের প্রাথমিক লক্ষণ হিসেবে শিশুদের জ্বর ও কাশি দেখা দেয়, এরপর শরীরে ফুসকুড়ির মতো র‌্যাশ দেখা যায়। এখনও পর্যন্ত ঝিনাইদহ জেলায় হামে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
রোগীর স্বজন হাসেম আলী জানান, শিশুরা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং ফুসকুড়ি দেখা দেওয়ার পর হাসপাতালে নিয়ে আসা হয়।
ঝিনাইদহ সদর হাসপাতালের শিশু বিভাগের কনসালটেন্ট ডা. আনোয়ারুল ইসলাম বলেন, হাম সাধারণত সংক্রামক হলেও সচেতনতার মাধ্যমে এর বিস্তার রোধ করা সম্ভব। প্রয়োজন হলে হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেওয়া হচ্ছে।
আরও জানান, অভিভাবকদের পরামর্শ দেওয়া হয়েছে শিশুদের হাত ধোয়া, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ভ্যাকসিনেশন নিশ্চিত করার জন্য।

office@ukantho.com


Photo

নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে: আমির খসরু

এফএনএস: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

Photo

এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যা মামলার তদন্ত প্রতিবেদনের নির্দেশ আইনমন্ত্রী

এফএনএস: রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংস...

Photo

হরিণাকুন্ডুতে ঈদ উপহার হিসেবে ৮২ নারীকে সেলাই মেশিন প্রদাণ

আরিফ মোল্যা, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝিনাইদহে...

Photo

যশোর শিক্ষাবোর্ডে ২০২৬ সালে এইচএসসি পরীক্ষার নতুন ৮ টি কেন্দ্র যুক্ত হয়েছে

একরামুল ইসলাম তুষার, নিজস্ব প্রতিবেদক : আগামী ২ জুলাই থেকে চলতি বছরের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত