মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে খুলনা বিভাগীয় কমিশনার- “কোন অপশক্তি নির্বাচন বিঘ্নিত করতে পারবে না”

উচ্চকন্ঠ   20-Dec-2025   65

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: খুলনা বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পেশীশক্তি মোকাবেলা ও কোন অপশক্তি যাতে নির্বাচন বিঘ্নিত না করতে পারে সে ব্যাপারে খুলনা বিভাগের ১০ জেলায় নির্বাচন কমিশনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।
তিনি শনিবার (২০ ডিসেম্বর) সকালে ঝিনাইদহ শহরের চাকলাপাড়াস্থ সার্কিট হাউস এলাকায় পরিবেশ বান্ধব ফলের বাগান ও সৌন্দর্য্যবর্ধন প্রকল্প উদ্বোধন শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
বিভাগীয় কমিশনার আরো বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রহনযোগ্য, সুষ্ঠ, অবাধ ও শান্তিপুর্ণ করতে সম্ভব সব কিছু সম্পন্ন করা হয়েছে। নির্বাচন কমিশনের আইনকানুন ও প্রণীত নীতিমালা কঠোরভাবে অনুসরণ করা হবে।
এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু সায়েদ মোঃ মনজুর আলম, ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথীন্দ্র নাথ রায়, উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ নবী, ঝিনাইদহ প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি বাংলাভিশন টিভির আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার আমিনুল ইসলাম লিটন, সাবেক সভাপতি ও দৈনিক ইনকিলাব পত্রিকার জেলা প্রতিনিধি আসিফ কাজল, ঝিনাইদহ রিপোর্টার ইউনিটির সভাপতি এম এ কবীরসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ বলেন, ঝিনাইদহের মানুষ বেশি আবেগপ্রবণ। তবে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তিনি আশা করেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফল করতে জেলার মানুষ শতস্ফুর্তভাবে এগিয়ে আসবেন।

office@ukantho.com


Photo

খুলনায় পুলিশ সদস্যের লাশ উদ্ধার

এফএনএস:খুলনার রূপসায় এবার গলায় কাপড় পেঁচানো অবস্থায় পুলিশ কনস্টেবল...

Photo

হাসিনাকে হয়তো দেশে ফেরানো সম্ভব হবে না: আসিফ নজরুল

এফএনএস: বিচার হলেও শেখ হাসিনাকে হয়তো দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে না বলে...

Photo

ফ্যাসিবাদ বিরোধী নেতাদের কিলিং মিশন শুরু করেছে আ’লীগ ও ভারত: রাশেদ খান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান...

Photo

চট্টগ্রামে ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে প্রবাসীর মৃত্যু

এফএনএস: চট্টগ্রামের পটিয়া উপজেলায় ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে মামুন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত