শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

ঐকমত্য কমিশনে সংস্কার প্রস্তাবনা জমা দিয়েছে বিএনপিসহ চারটি দল

উচ্চকন্ঠ   23-Mar-2025   64

Photo

এফএনএস: জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংস্কার বিষয়ে নিজ নিজ প্রস্তাবনা জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল- বাসদ (মার্কসবাদী)। রোববার দুপুরে শেরেবাংলা নগরে সংসদ ভবনের এলডি হলে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজের কাছে সংস্কার প্রস্তাব সম্পর্কে নিজেদের মতামত জমা দেয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। পরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহŸায়ক সরোয়ার তুষারের নেতৃত্বে ঐকমত্য কমিশনের কাছে সংস্কার প্রস্তাব জমা দিয়েছে দলটি। এছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল- বাসদ (মার্কসবাদী) কমিশনের কাছে আজ তাদের সংস্কার বিষয়ক প্রস্তাবনা জমা দেয়। দল দুটির হয়ে প্রস্তাবনা জমা দেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এবং বাসদের (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক মাসুদ রানার নেতৃত্বে প্রতিনিধিদল। এর আগে রোববার সকালে সংস্কার প্রশ্নে ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। এ সময় ঐকমত্য কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। উল্লেখ্য, সংস্কার কমিশনগুলোর করা সুপারিশ চুড়ান্ত করতে গত ২০ মার্চ থেকে আনুষ্ঠানিক সংলাপ শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন। এ পর্যন্ত লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), খেলাফত মজলিস, বাংলাদেশ লেবার পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে আলোচনা করেছে কমিশন। ঈদের পরে পর্যায়ক্রমে বাকি দলগুলোর সঙ্গে আলোচনায় অংশগ্রহণের কথা রয়েছে। জাতীয় ঐকমত্য কমিশন থেকে রোববার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

office@ukantho.com


Photo

একই চেয়ারে সাত বছর! কালীগঞ্জ ইউএনও অফিসে যুথিকা বিশ্বাসের একচ্ছত্র সাম্রাজ্য

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে তিন বছর পর পর বদলির...

Photo

গাজীপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের ২ আরোহীর মৃত্যু

এফএনএস: গাজীপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু...

Photo

ডিবিপ্রধানের পদ থেকে সরানো হলো রেজাউল করিম মল্লিককে

এফএনএস: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধানের...

Photo

কোটচাঁদপুরে জামায়াতের যুব ওয়ার্ড সভাপতি সমাবেশ অনুষ্ঠিত

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুরে বাংলাদেশ জামায়াতে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত