মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

কোটচাঁদপুরে জামায়াতের যুব ওয়ার্ড সভাপতি সমাবেশ অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   14-May-2025   41

Photo

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ওয়ার্ড সভাপতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। "প্রকৃত সত্য এই যে, আল্লাহ তোমাদের সাহায্যকারী এবং তিনি সবচেয়ে ভালো সাহায্যকারী": কোরআনের এই সত্য বাণীকে সামনে রেখে মঙ্গলবার (১৩ই মে) বিকাল ৫টায় স্থানীয় আল ফালাহ ইসলামী সেন্টারে এ সমাবেশ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও মিডিয়া বিভাগের সম্পাদক প্রভাষক শরিফুল ইসলাম এবং সঞ্চালনা করেন যুব বিভাগের সভাপতি জনাব শিমুল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা সহকারী সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল হাই। বিশেষ অতিথি ছিলেন কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির ও সাবেক সফল উপজেলা চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম। এছাড়াও সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের যুব সভাপতি ও সেক্রেটারি বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আব্দুল হাই বলেন, "ইসলাম বিজয়ের সবচেয়ে বড় ভুমিকা রেখেছেন যুবকরা। মহান আল্লাহর কাছে যুবকদের ইবাদত সবচেয়ে প্রিয়। বাংলাদেশের ৫৪ বছর পেরিয়ে গেলেও এখনো ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠিত হয়নি। মুসলিম অধ্যুষিত দেশ হওয়া সত্ত্বেও কোরআনের শাসন কার্যকর হয়নি।" তিনি আরও বলেন, "আগামীতে কোরআনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে যুবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট সংগ্রহের মাধ্যমে ইসলামের বিজয় নিশ্চিত করতে হবে।"
সমাবেশে বক্তারা ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা ও সমাজ পরিবর্তনে যুবকদের কার্যকর ভূমিকা নিয়ে আলোচনা করেন এবং সামনের দিনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

office@ukantho.com


Photo

একটি মহলের ইন্ধনে তুচ্ছ কারণে প্রার্থীর মনোনয়ন বাতিল করা হচ্ছে-অভিযোগ জামায়াতের

এফএনএস: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাছাই-বাছাইয়ে...

Photo

দেশব্যাপী চলছে আওয়ামী নিধনযজ্ঞ, পরবর্তী শাসকদের এ থেকে শিক্ষা নিতে বললেন আন্দোলনকারীরা

গুঁড়িয়ে দেওয়া হলো শেখ মুজিবের সবচেয়ে বড় ম্যুরালটি এফএসএস: ভেঙে ফেলা...

Photo

ঝিনাইদহে দেশী-বিদেশী অস্ত্রসহ অবসরপ্রাপ্ত সেনা সদস্য গ্রেফতার

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকূপায় সেনাবাহিনীর বিশেষ...

Photo

অপারেশন ডেভিল হান্টের চতুর্থ দিনে গ্রেপ্তার ৫৯১, মোট ২৮৬৫

এফএনএস: সারা দেশে গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্ট ও অন্যান্য অপরাধে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত