রবিবার | ১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই: শফিকুল

উচ্চকন্ঠ   24-Oct-2025   92

Photo

এফএনএস: আওয়ামী লীগের আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার মাগুরায় মাগুরা-ঢাকা রোড নবগঙ্গা পার্কে জুলাই স্মৃতিস্তম্ভে ফুলেল শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে আয়োজিত নির্বাচনের কথা উল্লেখ করে শফিকুল আলম বলেন, তারা টাকার বিনিময়ে সব নির্বাচন করেছে, ভোট কারচুপি করেছে। কিন্তু এবার এর কোনোটি ঘটবে না। জনগণ ভোটকেন্দ্রে যাবে এবং উৎসবমুখর পরিবেশে ভোট দেবে। ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে প্রেস সচিব বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে সব দল ঐকমত্য পোষণ করেছে। নির্বাচন নিয়ে সরকারের ওপর কোনো চাপ নেই। জাতির ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে এবার। আরপিওতে না ভোট রাখার সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, কোনো ক্ষেত্রে একজন ক্যান্ডিডেট থাকলে; জনগণ তার বিপরীতে না ভোট দিয়ে তাকে প্রত্যাখ্যান করার সুযোগ পাবে। শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণের গুরুত্ব আরোপ করে শফিকুল আলম বলেন, জুলাই শহীদদের যেন জাতি মনে রাখে, সে উদ্দেশ্যেই এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় মাগুরার কিছু শহীদের কথা মানুষ ভুলে গেছে, কারণ তাদের স্মরণে এমন কোনো স্মৃতিস্তম্ভ তৈরি হয়নি।

office@ukantho.com


Photo

ফসলের সাথে এ কেমন শত্রুতা

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: জমিজমা সংক্রান্ত বিরোধের...

Photo

বিনা শর্তে মাফ চাইলেন জামায়াত আমির

এফএনএস: সবার কাছে বিনা শর্তে মাফ চেয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর...

Photo

নড়াইলে ফুটবল খেলা নিয়ে এক ব্যক্তিকে কুপিয়ে ও রগ কেটে হত্যা

এফএনএস: নড়াইলের কালিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে জিল্লুর...

Photo

ঝিনাইদহের সাংবাদিক আসিফ কজলের পিতার ১৬তম মৃত্যু বার্ষিকী পালিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের সিনিয়র সাংবাদিক ও চুয়াডাঙ্গার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত