বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

আইন উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভ

উচ্চকন্ঠ   19-Aug-2025   103

Photo

এফএনএস: আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন জুলাই শহীদ পরিবার ও আহতরা। তাদের অভিযোগ, অর্থের বিনিময়ে জুলাই গণহত্যার আসামিরা জামিন পাচ্ছেন এবং আইন উপদেষ্টা কোনও পদক্ষেপ নিচ্ছেন না। মঙ্গলবার দুপুরে তারা মিছিল নিয়ে সচিবালয়ের ২নং গেটের সামনে অবস্থান নেন। এতে সচিবালয়ের সামনের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর আগে ১১টার একই দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করেন তারা। পরে আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং হত্যা মামলার আসামিদের জামিন দেওয়া বিচারকদের পদত্যাগের দাবি জানিয়ে মিছিল নিয়ে সচিবালয়ের সামনে যান জুলাই শহীদ পরিবারের সদস্যরা। এ সময় পুলিশের বাধার মুখে সেখানেই অবস্থান নেন তারা। জুলাই শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিরা বলছেন, অর্থের বিনিময়ে জুলাই গণহত্যার আসামিরা জামিন নিচ্ছেন। অবিলম্বে উপদেষ্টা আসিফ নজরুলকে পদত্যাগ করতে হবে। তারা বিচারকদের অপসারণের দাবি করেন। এসময় সচিবালয়ের সামনে পদত্যাগ পদত্যাগ, পদত্যাগ চাই, আসিফ নজরুলের পদত্যাগ চাই, দফা এক দাবি এক, আসিফ নজরুলের পদত্যাগ, খুনিরা বাইরে ঘোরে, বিচার বিভাগ কী করে, আমার ভাই কবরে, খুনি কেন বাইরে, আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না সহ নানা শ্লোগান দিতে দেখা যায় বিক্ষোভকারীদের।

office@ukantho.com


Photo

ইবি শিক্ষিকাকে গলা কেটে হত্যার পর কর্মচারীর আত্মহত্যার চেষ্টা

এফএনএস: কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের...

Photo

পশুর হাটের উদ্দেশে যাওয়া গাড়ি মাঝপথে থামালে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: কোনো নির্ধারিত কোরবানির পশুর হাটের উদ্দেশে যাওয়া গাড়ি মাঝপথে...

Photo

কালীগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আইনশৃংখলা...

Photo

প্রয়োজনে আবার জীবন দেবো, জুলাইয়ের চেতনা নস্যাৎ হতে দেবো না: ডা. তাহের

এফএনএস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত