সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরীর মৃত্যু

উচ্চকন্ঠ   13-Sep-2025   52

Photo

এফএনএস: টাঙ্গাইলের বাসাইলে ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতপরিচয় এক কিশোরীর (১১) মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার হাবলা ইউনিয়নের সোনালিয়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহীতে যাচ্ছিল। ট্রেনটির ছাদে ওই কিশোরী ভ্রমণ করছিল। পথে ট্রেনটি ঘটনাস্থলে এলে ওই শিশু ট্রেনের ছাদ থেকে পড়ে নিহত হয়। স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে রেলওয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। হাবলা ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য ফজলুল হক বলেন, লাশটি দেখে মনে হচ্ছে সে একজন ছিন্নমূল মেয়ে। তার সঙ্গে থাকা ব্যাগে ২০ টাকা রয়েছে। টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন-উর-রশিদ বলেন, লাশটি উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনও তার পরিচয় পাওয়া যায়নি।

office@ukantho.com


Photo

এমপিও ভুক্তির দাবীতে ঝিনাইদহে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

বসির আহমেদ, ঝিনাইদহ প্রতিনিধি: স্বীকৃতিপ্রাপ্ত সকল নন এমপিও শিক্ষা...

Photo

নাটোরে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১০

এফএনএস: নাটোরের সিংড়া উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের...

Photo

ঝিনাইদহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মাদক সমস্যার বৈশ্বিক অবস্থা: চলমান...

Photo

মহেশপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত দোকান ও ট্রাক পুড়ে ছাই, ক্ষতি প্রায় কোটি টাকা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর পৌরসভার কলেজ বাসস্ট্যান্ড...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত