মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

নিবন্ধন নবায়ন ছাড়াই চলছিল কার্যক্রম: ঝিনাইদহে রাহেলা জেনারেল হাসপাতাল সিলগালা

উচ্চকন্ঠ   15-Jun-2026   40

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি এলাকায় অবস্থিত রাহেলা জেনারেল হাসপাতালে যৌথ অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় হাসপাতালটি সিলগালা করা হয়েছে। একই সঙ্গে হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালককে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রবিবার (১৪ জুন) রাত প্রায় ৯টার দিকে জেলা স্বাস্থ্য বিভাগ, নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং র‍্যাব-৬-এর সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে হাসপাতালটির নিবন্ধন (রেজিস্ট্রেশন) নবায়ন না থাকা, বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধান ছাড়া চিকিৎসাসেবা প্রদান এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহারের অভিযোগের সত্যতা পাওয়া যায়। এসব অনিয়মের কারণে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়।
র‍্যাব-৬-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইয়ামিম মুবিন সরকার জানান, জেলা স্বাস্থ্য বিভাগ, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও র‍্যাবের যৌথ অভিযানে হাসপাতালটির বিভিন্ন অনিয়ম ধরা পড়ে।
তিনি আরও জানান, অব্যবস্থাপনা ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিধি লঙ্ঘনের দায়ে হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক সোহরাব হোসেন-কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি হাসপাতালটির কার্যক্রম বন্ধ করে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

office@ukantho.com


Photo

৩ এপ্রিল ছুটি ঘোষণা, ঈদে মিলছে ৯ দিনের সরকারি ছুটি

এফএনএস: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সর্বসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করতে...

Photo

নারায়ণগঞ্জে স্ত্রী হত্যায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড

এফএনএস: নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্ত্রী হত্যার দায়ে জসিম উদ্দিন ওরফে...

Photo

যদি কিন্তু অথবা ছাড়া আ. লীগকে নিষিদ্ধ করতে হবে: হাসনাত

এফএনএস: ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিষিদ্ধের...

Photo

কিছু দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে: মির্জা ফখরুল

এফএনএস:কিছু রাজনৈতিক দল নানা টালবাহানা করে নির্বাচনকে পেছানোর চেষ্টা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত