সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

বিমসটেকের নৈশভোজের টেবিলে ইউনূস-মোদি পাশাপাশি

উচ্চকন্ঠ   03-Apr-2025   48

Photo

এফএনএস: বিমসটেক সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই অনুষ্ঠানে যোগ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার সন্ধ্যায় থাইল্যান্ডের ব্যাংককের একটি হোটেলে নৈশভোজের টেবিলে তাদের দুজনকে এক টেবিলে পাশাপাশি বসতে দেখা গেছে। এদিন সন্ধ্যায় নৈশভোজের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়। ছবিগুলো পেছন থেকে তোলা হয়েছে। কিছুটা দূর থেকে তোলা ছবিগুলো পোস্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে লিখেছেন ব্যাংককে বিমসটেকের অফিসিয়াল ডিনার। নৈশভোজে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পাইতংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে ছবি তোলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। এছাড়া সদস্য দেশগুলোর রাষ্ট্রপ্রধানরাও গ্রæপ ছবি তুলেন। দুইদিনের সফরে থাইল্যান্ড গিয়েছেন প্রধান উপদেষ্টা। বিমসটেক সম্মেলনে যোগ দিতে ব্যাংককে অবস্থান করছেন তিনি। শুক্রবার বিমসটেকের চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছে বাংলাদেশ। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। এছাড়া সম্মেলনের সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের কথা আলোচনায় আছে। তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কেউ নিশ্চিত করেনি।

office@ukantho.com


Photo

শেখ হাসিনার ষড়যন্ত্রে বেগম জিয়া বারবার হেনস্থার শিকার হয়েছেন: রাশেদ খান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ...

Photo

ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির মত বিনিময়...

Photo

ঝিনাইদহে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যা ও সুরের দেবী সরস্বতী পূজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলার সকল স্কুল, কলেজসহ ব্যক্তি পর্যায়ে...

Photo

কালীগঞ্জে ব্যবসায়ীকে অপহরণ করে ২ লক্ষ টাকা মুক্তিপণ আদায়

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজারে শাহ্ আসাদুজ্জামান...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত