বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

খেলা

কালীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীকেট টুর্নামেন্ট উদ্বোধন

উচ্চকন্ঠ   17-Jan-2025   55

Photo

জামির হোসেন: ঝিনাইদহের কালীগঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীকেট টুর্নামেন্ট ২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে সরকারী ভূষন হাইস্কুল মাঠে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। দু’দিন ব্যাপী এ টুর্নামেন্টে মোট ৪ টি দল অংশগ্রহণ করছে। কালীগঞ্জ ক্রীকেট ক্লাবের আয়োজনে সকালে মাঠে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের প্রথম দিনের শুভ সুচনা করেন প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ। এরপর ১ম ম্যাচে ২০ ওভারের খেলাতে ঝিনাইদহ ক্রীকেট একাদশ ব্যাট করতে নেমে ১২১ রান করে। জবাবে ব্যাট করতে নেমে কোটচাঁদপুর ক্রীকেট একাদশ সবকটি ইউকেট হারিয়ে মাত্র ৮৪ রান করে। ৩৭ রানের ব্যবধানে ঝিনাইদহ একাদশ জয়লাভ করে। দুপুরের নামাজের বিরতির পর ২ টায় অনুষ্টিত ২য় ম্যাচে টচে জয়ী হয়ে প্রথমে ব্যাট করতে নেমে বাধনের সেঞ্চুরিতে ৩ ইউকেট হারিয়ে ২৫৭ রানের এক বিশাল পাহাড় গড়ে কালীগঞ্জ ক্রীকেট একাদশ। জবাবে ব্যাট করতে নেমে ঢাকার লয়্যারস ক্রীকেট একাদশ ৯ ইউকেট হারিয়ে ১৮৯ রান তোলে। তাদের দলের পক্ষে ফয়সাল সব্বোর্চ ৮৪ রান করে। বিজয়ী কালীগঞ্জ একাদশের একমাত্র সেন্চুরিয়ান ১১২ রান সংগ্রহকারী বাধনকে সেরা খেলোয়াড়ের প্রাইজমানী উপহার তুলে দেওয়া হয়। খেলার আম্পায়ারের দ্বায়িত্বে ছিলেন, আক্তারুল হক সাগর ও আলতাফ হোসেন। ষ্কোরার ছিলেন, কার্তিক ভট্টাচার্ষ্য ও খায়রুল হোসেন এবং ধারাভাষ্যে ছিলে জুয়েল রানা ও টিপু। শনিবার এ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত হইবে।সকালে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির নেতা সাইদুল ইসলাম, ইলিয়াস রহমান মিঠু, ওহেদ লস্কার, আনোয়ার হোসেন, মোহাম্মদ আলী জিন্নাহ, জবেদ আলী, আতাউল হক জেহাদ, আহসান হাবিব মনা, অজিৎ ভট্টাচার্ষ্য, জামির হোসেন, কামরুজ্জামান রাজু, খালেদ সাইফুল্লাহ, ছাত্রদলের মারুফ বিল্লাহ, মৌসুম উদ্দিন শোভন. জুয়েল রানা, তরিকুল ইসলাম সহ গনমাধ্যমকর্মী ও ক্রীড়া সংগঠনের কর্মকর্তাগণ।

office@ukantho.com


Photo

টাঙ্গাইলে বৃদ্ধকে লাথি মারা চেয়ারম্যানের অপসারণ দাবি

এফএনএস: এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে লাথি মারার ঘটনায় টাঙ্গাইলের...

Photo

ঝিনাইদহে গণভোটের প্রচার ও ভোটার উব্ধুদ্ধকরণে জেলা ইমাম সম্মেলন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: গণভোটের প্রচার ও ভোটার উব্ধুদ্ধকরণে...

Photo

ঝিনাইদহ জেলা জামায়াতের সুধী সমাবেশ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ন্যায় ও কল্যাণমুখী সমাজ গঠনের...

Photo

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতা আটক

এফএনএস: লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেনকে (৫৫)...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত