রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে দেওয়া হবে ১ লাখ ৮৮ হাজার ৫৮৩ জন শিশুকে হামের টিকা

উচ্চকন্ঠ   19-Apr-2026   52

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলায় শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় (২০ এপ্রিল) সোমবার থেকে শুরু হচ্ছে বিশেষ জরুরি হাম-রুবেলা (এমআর) টিকাদান কর্মসূচি। রোববার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
সিভিল সার্জন ডাঃ কামরুজ্জামান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রেস ব্রিফিংয়ে জেলার বর্তমান হাম পরিস্থিতি এবং টিকাদান অভিযানের প্রস্তুতি তুলে ধরা হয়।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, ডাঃ ফারহানা তাসনিম, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সাবেক সভাপতি আসিফ কাজল, সহ-সভাপতি এম রবিউল ইসলাম রবি, সহ-সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক নিজাম জোয়ারদার বাবলু ও ফয়সাল আহমেদ, দৈনিক রানার পত্রিকার জেলা প্রতিনিধি বসির আহাম্মেদ, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, সিভিল সার্জন অফিসের কর্মকর্তা আব্দুর রহমান রাজু, রিপোর্টার ইউনিটের সভাপতি এমএ কবীরসহ অংশ গ্রহন করেন জেলার প্রায় ৬০ জন গণমাধ্যমকর্মী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১৩ দিনব্যাপী এই কর্মসূচি জেলার ৫টি উপজেলার এক হাজার ৭৬৪টি কেন্দ্রে একযোগে পরিচালিত হবে।
সভায় জানানো হয়, ৬ মাস থেকে ৫ বছর বয়সের নিচে মোট ১ লাখ ৮৮ হাজার ৫৮৩ জন শিশুকে টিকা প্রদান করা হবে।
সিভিল সার্জন ডাঃ কামরুজ্জামান সোহেল জানান, জেলায় এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ৭৫ জন আক্রান্ত হয়েছে, যার মধ্যে ৬৫ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ল্যাব পরীক্ষায় ৮ জনের শরীরে হামের ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে ২ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিভিল সার্জন আশ্বস্ত করে বলেন "ঝিনাইদহ বর্তমানে সংক্রমণের দিক থেকে 'গ্রিন জোনে' অবস্থান করছে। হাম রুবেলা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা জরুরি েবলে সিভিল সার্জন মনে করেন।

office@ukantho.com


Photo

ফেসবুকে খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, ইমাম গ্রেপ্তার

এফএনএস: একজনের ফেসবুক পোস্টে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে...

Photo

চট্টগ্রামে চাঁদা না দেওয়ায় গ্যারেজ মালিককে ছুরিকাঘাতে হত্যা

এফএনএস: চট্টগ্রামের বাকলিয়ায় চাঁদা না দেওয়ায় শাহজাহান মিয়া (৩৫) নামে...

Photo

রাজনৈতিক উদ্দেশ্যে স্থাপিত ভোটকেন্দ্র বাতিল করতে হবে: রিজভী

এফএনএস: রাজনৈতিক উদ্দেশ্যে স্থাপন করা যেসব ভোটকেন্দ্র রয়েছে, সেগুলো...

Photo

কালীগঞ্জে মরহুম সদর উদ্দিন বিশ্বাস স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট, কালীগঞ্জ কালারস ক্রীকেট একাদশ চ্যাম্পিয়ন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে মরহুম সদর উদ্দিন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত