প্রিয় ঝিনাইদহ
মহেশপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
উচ্চকন্ঠ 10-Oct-2025 82
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের সেজিয়া তাল বাগান পাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে ইয়াকিম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ঐ গ্রামের রেজাউল ইসলামের ছেলে।
জানাজায়, শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার নেপা ইউনিয়নের সেজিয়া তাল বাগান পাড়া গ্রামের বাড়ীর পাশের পুকুরে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ইয়াকিম নামের এক শিশুর মৃত্যু হয়। তার এমন মৃত্যুতে পরিবার ও এলাকা জুড়ে বইছে শোকের মাতম।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। কিন্তু শিশু হওয়ায় কোনো বাদি না থাকায় মানবিক দিক বিবেচনা করে পরিবারের কাছে শিশুটির লাশ হস্তান্তর করা হয়।
office@ukantho.com