শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে আট তরুণের বেকায়দা চা ঘর: আড্ডা, স্বাদ আর সৃজনশীলতার নতুন ঠিকানা

উচ্চকন্ঠ   19-Nov-2025   70

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ডিজিটাল কনটেন্টের ব্যস্ততার মাঝেই ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভৈরবা বাজারে তরুণদের আড্ডা, স্বাদ আর সৃজনশীলতার নতুন ঠিকানা হয়ে উঠেছে “বেকায়দা চা ঘর” নামের একটি চায়ের দোকান।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ভৈরবা বাজারে আটজন উদ্যমী কনটেন্ট ক্রিয়েটর মাত্র ১৫ হাজার টাকা পুঁজি নিয়ে যাত্রা শুরু করেছিলেন এই অনন্য চা ঘরটির। মাত্র ১৫ দিনের ব্যবধানে তাদের স্বপ্ন আজ বাস্তব সাফল্যের চমক দেখাচ্ছে। এখন প্রতিদিন এখানে ১৩ থেকে ১৫ হাজার টাকার বেঁচা-কেনা হয়, আর দিনে ১ হাজার থেকে ১২’শ জন ক্রেতা চায়ের কাপে চুমুক দিতে ছুটে আসেন দূর-দূরান্ত থেকে।
অনলাইন দুনিয়ায় তাদের জনপ্রিয় কনটেন্ট ব্র্যান্ড “বেকায়দা চা ৪২০” যা থেকে দোকানের নাম দেওয়া কনটেন্টের বিখ্যাত ডায়লগ “দুনিয়া পৃথিবী বাবা, বেকায়দা!” এখন হয়ে উঠেছে এই চা ঘরের অঘোষিত শ্লোগান।
তরুণ উদ্যোক্তা স¤্রাট হোসেনসহ আটজনই সমানভাবে মালিক ও উদ্যোক্তা। শুধু চা নয়, দোকানের প্রতিটি ইঞ্চিতে মিশে আছে তরুণদের সৃজনশীলতা, গ্রামীণ আড্ডা সংস্কৃতি আর বন্ধুত্বের গল্প।
তরুণ উদ্যোক্তা স¤্রাট হোসেন জানান, ইফটিব দেখে আমরা আট বন্ধু মাত্র ১৫ হাজার টাকা পুঁজি নিয়ে যাত্রা শুরু করেছিলাম এই “বেকায়দা চা ঘর” নামের চায়ের দোকানটি। আল্লাহর রহমতে এখন বেঁচা-কেনা ভালো। প্রতিদিন এখানে ১৩ থেকে ১৫ হাজার টাকার বেঁচা-কেনা কওে থাকি।
অনিক হোসেন নামের এক তরুণ বলেন, আমি “বেকায়দা চা ঘর” নামের চায়ের দোকানটিতে প্রায় প্রতিদিনি চা খেতে আশি। খুব ভালো লাগে এখানকার দুধ চা ও বিশেষ রুটি। এষানকার পরিবেশও ভালো তাই আশি।
এখানে প্রতিদিন গড়ে ৮০ কেজি দুধ দিয়ে তৈরি হয় বিশেষ চা। আর দোকানের সবচেয়ে আলোচনার বিষয় ৭২০টি পাউরুটি। রুটিগুলো পুড়িয়ে তার ওপর ঘি, কনডেন্সড মিল্ক, মধু, হরলিক্স, বাদামের গুঁড়া ও সাদা তিল মেখে পরিবেশন করা হয়। এই “বিশেষ রুটি” এতটাই জনপ্রিয় হয়েছে যে বাজারের মানুষ বলছেন, “ভৈরবায় এমন স্বাদের চায়ের দোকান এর আগে কখনও হয়নি! হাস্যরসাত্মক কনটেন্টের পরিচিতি, গ্রামীণ পরিবেশে ধোঁয়া ওঠা চা, বিশেষ রুটির অতুলনীয় স্বাদ সব মিলিয়ে “বেকায়দা চা ঘর” এখন ভৈরবা বাজারের অন্যতম আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে। যা এটি শুধু একটি চায়ের দোকান নয়, বরং হয়ে উঠছে গ্রামের তরুণদের নতুন সাংস্কৃতিক মিলনমেলা, যেখানে স্বাদ, আড্ডা আর সৃজনশীলতা একসঙ্গে ঘর বেঁধেছে।
প্রতিদিনের বাড়তি ভিড়ই বলে দিচ্ছে এই আট তরুণের ব্যতিক্রমী উদ্যোগ গ্রামবাংলায় নতুন উদ্যোক্তা সংস্কৃতির অনুপ্রেরণামূলক একটি দৃষ্টান্ত।

office@ukantho.com


Photo

ঝিনাইদহ পুলিশ লাইনে কর্মরত কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

এফএনএস: ঝিনাইদহ পুলিশ লাইনে কর্মরত কনস্টেবলের ঝুলন্ত মরদেহ কুষ্টিয়ার...

Photo

গুম-খুন-ভোট কারচুপির জন্য আ. লীগের বিচার করতে হবে: ডা. জাহিদ

এফএনএস: জনগণের ওপর জুলুম-অত্যাচার, গুম, খুন এবং ভোট কারচুপির জন্য আওয়ামী...

Photo

মুন্সীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর অটোচালকের লাশ উদ্ধার

এফএনএস: মুন্সীগঞ্জে নিখোঁজের তিন দিন পর মুজিবুর মাঝি (৪৫) নামে এক অটোরিকশাচালকের...

Photo

ঝিনাইদহের কালীগঞ্জ বাফার গুদামে জমাট বাধা সার নিয়ে চলছে রমরমা অর্থ বানিজ্য: দেখার কি কেউ নেই?

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জে বাফার সার গুদামে হ্যান্ডলিং ঠিকাদার,...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত