সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

ফেব্রুয়ারি মধ্যেই প্রাথমিকের সব বই পাবে শিক্ষার্থীরা: গণশিক্ষা উপদেষ্টা

উচ্চকন্ঠ   17-Feb-2025   52

Photo

এফএনএস: চলতি ফেব্রæয়ারির মধ্যেই শিক্ষার্থীরা প্রাথমিক স্তরের (প্রথম থেকে পঞ্চম শ্রেণি) সব পাঠ্যবই পাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। সোমবার গাজীপুরের একটি রিসোর্টে স্বাধীন পাঠক তৈরি: পঠন দক্ষতা ও পাঠাভ্যাস উন্নয়নে সম্মিলিত ও সমন্বিত প্রয়াস শীর্ষক রিডিং কনফারেন্স শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। কনফারেন্সের আয়োজন করে প্রাথমিক শিক্ষা অধিদফতর এবং রুম টু রিড বাংলাদেশ। এদিকে গত রোববার জেলা প্রশাসক সমম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে শিক্ষা উপদেষ্টা বলেছিলেন মাধ্যমিক স্তরের পাঠ্যবইয়ের মধ্যে যেসব বিষয়ের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সেসব বই ফেব্রæযারির মধ্যে পাবে শিক্ষার্থীরা। প্রসঙ্গত, দেশে ইংরেজি নতুন বছরের প্রথম দিন উৎসব করে পাঠ্যবই বিতরণের রেওয়াজ থাকলেও এবার দেরিতে টেন্ডার আহŸানসহ বিভিন্ন সমস্যার কারণে ১৭ ফেব্রæয়ারির মধ্যেও শিক্ষার্থীরা অর্ধেক পাঠ্যবই হাতে পায়নি। রিডিং কনফারেন্স শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা কিন্ডার গার্টেনে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে কারিকুলাম ফলো করারও নির্দেশনা দেন। এতে সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. মো. আব্দুল হাকিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক হোসনে আরা, অতিরিক্ত মহাপরিচালক (পিইডিপি-৪) মোহাম্মদ আতিকুর রহমান, জাতীয় প্রাথমিক শিক্ষা অ্যাকাডেমি (নেপ) এর পরিচালক জিয়া আহমেদ সুমন। স্বাগত বক্তব্য রাখেন রুম টু রিড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাখী সরকার।

office@ukantho.com


Photo

আইনের শাসন প্রতিষ্ঠায় নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে পিছপা হব না: ঝিনাইদহ পুলিশ সুপার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সবার প্রতি সমান অধিকার এবং আইনের শাসন...

Photo

নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে: ইইউ প্রধান পর্যবেক্ষক

এফএনএস: ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক...

Photo

পারমাণবিক স্থাপনায় হামলা সর্বাত্মক যুদ্ধ ডেকে আনবে, হুঁশিয়ারি ইরানের

এফএনএস আন্তর্জাতিক ডেস্ক: আবারও কড়া সতর্কবার্তা দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী...

Photo

রাজধানীতে যুবকের লাশ উদ্ধার

এফএনএস: রাজধানীর লালবাগের শহীদনগর এলাকার একটি বাসা থেকে মো. জীবন হোসেন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত