বুধবার | ২৮ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে ব্যবসায়ীকে মারধর করে মোটরসাইকেল ছিনতাই, আটক-৪

উচ্চকন্ঠ   07-Jul-2025   50

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে এক মুদি ব্যবসায়ীকে মারধর করে মোটরসাইকেল ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে একজন নারীও রয়েছেন, যিনি স্থানীয় ইউপি সদস্য বলে জানা গেছে।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, মহেশপুর উপজেলার নিমতলা (ফতেপুর) গ্রামের বাসিন্দা ও ব্যবসায়ী মো. আব্দুস সামাদ প্রতিদিনের মতো গত ৩ জুলাই রাত ১১টার দিকে মহেশপুর ডিগ্রি কলেজ মোড়ে নিজের মুদি দোকান বন্ধ করে কালো রঙের ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেল নিয়ে বাড়ির পথে রওনা দেন। রাত আনুমানিক ১১টার দিকে ফতেপুর ইউনিয়নের কদমতলা কাজলাবাড়ীর মোড়ে পৌঁছালে ওঁত পেতে থাকা দুইজন অজ্ঞাতনামা ব্যক্তি তার পথরোধ মারপিট করে।
এঘটনায় ভুক্তভোগী আব্দুস সামাদ জানান, তারা তার চলন্ত মোটরসাইকেল লক্ষ্য করে লাঠি দিয়ে আঘাত করলে তিনি রাস্তার পাশে পড়ে যায়। পরে তারা এলোপাতাড়ি মারধর করে তার মোটরসাইকেল, নগদ ১৫ হাজার টাকা, একটি স্মার্টফোন, একটি বাটন মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ঘটনার পরদিন রাতে আব্দুস ছামাদ বাদী হয়ে মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মহেশপুর থানার এসআই (নি.) মো. আলমগীর হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে মহেশপুর শহরের গুলশানপাড়া এলাকা থেকে চারজনকে আটক করে।
আটককৃতরা হলেন—কদমতলা গ্রামের মো. সুমন মিয়া (২৬), বগুড়ার নুনগুলা ইউনিয়নের লুৎফর রহমান (২৩), নাটিমা ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য মোছা. সালমা খাতুন (৪৫) এবং কদমতলার সাকিল খান (২৬)।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিসাইফুল ইসলাম জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ১৫ নেতাকর্মী বহিষ্কার

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত...

Photo

চাপরাইল মিয়াবাড়ি মাদ্রাসার উদ্দোগে কম্বল বিতরণ

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জের চাপরাইল...

Photo

বক্তব্য নয়, শব্দের জন্যে দুঃখ প্রকাশ করলেন রাশেদ প্রধান

এফএনএস:বিএনপি চেয়ারম্যান ও প্রধানপমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সাম্প্রতিক...

Photo

ঝিনাইদহে ব্যাবসায়ী সুদীপের ময়নাতদন্ত রিপোর্ট নিয়ে গড়িমিসি’র অভিযোগ

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের ব্যবসায়ী সুদীপ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত