রবিবার | ১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

সার্বভৌমত্ব রক্ষার আহ্বান আসিফ-হাসনাতের

উচ্চকন্ঠ   07-May-2025   63

Photo

এফএনএস: ভারত-পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতের রেশ ছড়িয়েছে তাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও। ঠিক এই সময়ে ফেসবুক স্ট্যাটাসে সার্বভৌমত্ব রক্ষার ডাক দিলেন বাংলাদেশে জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও হাসনাত আব্দুল্লাহ। বুধবার ভোর রাতে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এই আহ্বান জানান তারা। অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্বে থাকা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার স্ট্যাটাসে লেখেন, সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন শক্তিশালী জাতীয় ঐক্য ও সংহতি। প্রায় একই সময়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র নেতা হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পেজে লেখেন, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাই ঐক্যবদ্ধ থাকুন।

office@ukantho.com


Photo

শৈলকুপায় মাদকবিরোধী মিনি ম্যারাথন অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: “মাদককে না বলুন, সুস্থ সমাজ গড়ুন”...

Photo

আখের মূল্য ৪৮ ঘন্টার মধ্যে পরিশোধ করা হবে: বিএসএফআইসি চেয়ারম্যান

তারেকক মাহমুদ, কালীগঞ্জ প্রতিবেদক: ২০২৫-২৬ মাড়াই মৌসুম থেকে কৃষকের...

Photo

ভারতের সাথে আ’লীগের ১০টি গোপন চুক্তি হয়েছিলো: নড়াইলে মুফতি রেজাউল করিম

কাজী আতিকুর রহমান, জেলা প্রতিনিধি, নড়াইল: ইসলামী আন্দোলন বাংলাদেশের...

Photo

অনলাইন জুয়া ও বেটিং সাইটের বিজ্ঞাপনের বিষয়ে তদন্তের নির্দেশ

এফএনএস: সেলিব্রিটিদের মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যম ও মূলধারার গণমাধ্যমে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত