মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

নির্বাচন সামনে রেখে কালীগঞ্জে যৌথ বাহিনীর দ্বিতীয় দফা মহড়া

উচ্চকন্ঠ   06-Feb-2026   65

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সার্বিক নিরাপত্তা আরও জোরদার করতে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ও পৌর এলাকায় যৌথ বাহিনীর দ্বিতীয় দফা বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় উপজেলা চত্বর থেকে শুরু হওয়া এই মহড়ায় পৌরসভাসহ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় যৌথ বাহিনী সক্রিয় টহল পরিচালনা করে। আগের মহড়ার ধারাবাহিকতায় এবার আরও কঠোর নজরদারি ও প্রস্তুতির বার্তা দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের সমন্বয়ে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র‍্যাব ও বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) অংশগ্রহণকারী এই মহড়ায় সশস্ত্র টহল, যানবাহন তল্লাশি ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়। এর মাধ্যমে নির্বাচন ঘিরে যে কোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে যৌথ বাহিনীর প্রস্তুতির বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা হয়।
যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনকে কেন্দ্র করে নাশকতা, সহিংসতা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে মাঠ পর্যায়ে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হচ্ছে।
এ সময় সাধারণ জনগণকে যে কোনো সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ সম্পর্কে দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ জানানো হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, যৌথ বাহিনীর টানা মহড়া ও তৎপরতায় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও দৃশ্যমান হয়েছে। এতে নির্বাচন নিয়ে সাধারণ মানুষের ভয় ও উদ্বেগ কমে আস্থা বেড়েছে।

office@ukantho.com


Photo

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলি

এফএনএস: গাজীপুরের ভাওয়াল রাজবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্রদের লক্ষ্য...

Photo

হাত-পা বিচ্ছিন্ন করে নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

এফএনএস: নড়াইলের কালিয়া উপজেলায় মো. মনি মিয়া শেখ (৪২) নামের এক ইউনিয়ন পরিষদ...

Photo

পদ্মায় ফেরিঘাটে বাস ডুবি: শৈলকুপার চিকিৎসক সুমা ও শিশু পুত্রকে সাভারে দাফন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে মর্মান্তিক...

Photo

যশোরে দিনে অস্ত্র ঠেকিয়ে ৫৫ লাখ টাকা ছিনতাই

এফএনএস: যশোরের মণিরামপুর উপজেলায় দিনেরবেলা অস্ত্র ঠেকিয়ে মোবাইল ব্যাংকিং...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত