বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

টেকসই কৃষি প্রকল্পে বারি হলুদ-৩ প্রদর্শনীতে মাঠ দিবস অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   19-Nov-2025   53

Photo

আরিফুল ইসলাম, প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প–এর আওতায় ২০২৫-২৬ অর্থবছরে বাস্তবায়িত হলুদ ফসলের প্রদর্শনী মাঠে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ১৯ নভেম্বর বুধবার বিকালে বলরামপুর ব্লকের প্রদর্শনী সংলগ্ন মাঠে এ মাঠ দিবসের আয়োজন করে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. আখতারুজ্জামান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মো. ইমদাদুল হাসান। নিয়ামতপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা সুফল চন্দ্র ও বিস্ময় কুমারের তত্ত্বাবধানে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্শ্ববর্তী ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।
হলুদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের আধুনিক ও টেকসই প্রযুক্তি সম্পর্কে ধারণা দিতে আয়োজিত এই মাঠ দিবসে প্রর্দশিত হয় বারি হলুদ-৩ জাতের ফলন, গাছের বৃদ্ধি, রোগবালাই ব্যবস্থাপনা এবং সুষম সার প্রয়োগ প্রযুক্তি।
কৃষি কর্মকর্তারা বলেন, বারি হলুদ-৩ জাতটি স্বল্প সময়ে বেশি ফলন দেয় এবং বাজারে এর চাহিদাও বেশি। সঠিক পরিচর্যা করলে এই জাতের হলুদের উৎপাদন খরচ কম, লাভ বেশি—যা কৃষকদের অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী হতে সহায়তা করবে।
স্থানীয় কৃষকরাও মাঠ দিবসে অংশ নিয়ে বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন এবং ভবিষ্যতে এ জাতের হলুদ চাষে আগ্রহ প্রকাশ করেন।
আয়োজক কর্তৃপক্ষ জানায়, টেকসই কৃষির উন্নয়ন ও আধুনিক প্রযুক্তি মাঠপর্যায়ে ছড়িয়ে দিতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

office@ukantho.com


Photo

বিচারকের ছেলে খুন: আসামির পক্ষে থাকবে না রাজশাহীর কোনো আইনজীবী

এফএনএস: রাজশাহী মহানগর দায়রা জজ মো. আব্দুর রহমানের পরিবারের ওপর নৃশংস...

Photo

ঘর থেকে ছেলে ও বাড়ির পাশে রেললাইন থেকে বাবার লাশ উদ্ধার

এফএনএস: গাজীপুরের টঙ্গীতে বাবা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের...

Photo

কালীগঞ্জে পৌর বিএনপির শীতবস্ত্র বিতরণ

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে...

Photo

পল্লবীতে যুবদল নেতাকে হত্যা: সন্ত্রাসী পাতা সোহেলসহ গ্রেপ্তার ২

এফএনএস: রাজধানীর পল্লবী থানার যুবদলের সদস্য সচিব চাঞ্চল্যকর গোলাম...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত