রবিবার | ১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলের কালিয়ায় শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   09-Aug-2025   75

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী হাবিবুল আলম বীরপ্রতীক মহাবিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এছাড়া কলেজ গেটের ভিত্তিপ্রস্তর ও বৃক্ষরোপনের উদ্বোধন করা হয়। শনিবার (৯ আগস্ট) দুপুরে কলেজ মিলনায়তনে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজ সভাপতি মোসাদ্দেক শাহরিয়ার বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-কলেজের প্রতিষ্ঠাতা বীরমুক্তিযোদ্ধা হাবিবুল আলম বীরপ্রতীক। এছাড়া উপস্থিত ছিলেন-কলেজের অধ্যক্ষ পরেশ চন্দ্র হাজরা, শিক্ষক প্রতিনিধি জ্যেষ্ঠ প্রভাষক আলমগীর হোসেন, কালিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ, নজরুল ইসলাম, নাজনীন আকবার, ইমরানুল হক মিশা, শিক্ষার্থী আলী আকবারী মালিহা, আশিকুর রহমান, প্রজ্ঞা বিশ্বাসসহ অনেকে।

বক্তারা, শিক্ষার মান উন্নয়নে ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সবাইকে আন্তরিক হওয়ার আহবান জানান। যাতে করে কলেজটিতে শতভাগ শিক্ষার্থী ভালো ফলাফল অর্জন করতে পারে। এছাড়া কলেজটি ডিগ্রি পর্যায়ে পাঠদান শুরুর ব্যাপারে আলোচনা করেন বক্তারা।

office@ukantho.com


Photo

শৈলকুপায় মামলা চলমান, জেলে আসামি, সুযোগে তৃতীয় পক্ষের দেয়াল নির্মাণের অভিযোগ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় জমিসংক্রান্ত...

Photo

কালীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে শনিবার (২ মে) রাত...

Photo

পরিবারসহ বিএনপি প্রার্থী জালাল উদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

এফএনএস: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, ব্যাংক হিসাবে অর্থ স্থানান্তরের...

Photo

কালীগঞ্জে পুলিশের মামলায় আতংকে পুরুষ শূন্য গ্রাম: গনগ্রেফতারের প্রতিবাদে মহিলাদের মানববন্ধন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: এক কিশোরীকে উদ্ধারে এসে মারপিটে পুলিশ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত