বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

টাঙ্গাইলে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক

উচ্চকন্ঠ   30-May-2025   42

Photo

এফএনএস: টাঙ্গাইলের মির্জাপুরে পারিবারিক কলহের জেরে গার্মেন্টস কর্মী স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এই ঘটনার পর স্বামী সুজন মিয়া পলাতক রয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম কবিতা আক্তার (২৫)। তার গ্রামের বাড়ি নীলফামারী জেলায়। তারা উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া এলাকায় মুসা মিয়ার বাড়িতে ভাড়া থাকতো। স্থানীয়রা জানান, সুজন মিয়া ও তার স্ত্রী কবিতা আক্তার দুই সন্তান নিয়ে মুসা মিয়ার বাড়িতে ভাড়া থাকতো। কবিতা ওই এলাকার একটি পোশাক কারখানায় কাজ করতো। তার স্বামী সুজন পেশায় একজন মেকানিক। গত বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে সুজন মিয়া উত্তেজিত হয়ে বাসায় থাকা ধারালো অস্ত্র দিয়ে কবিতাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। পরে আশপাশের বাসার লোকজন ঘটনার বিষয়টি টের পেয়ে মির্জাপুর থানা পুলিশকে খবর দেয়। পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মির্জাপুর থানার ওসি রাশেদুল ইসলাম বলেন, স্ত্রীকে হত্যার পর স্বামী পলাতক রয়েছে। এই ঘটনায় নিহত কবিতার বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

office@ukantho.com


Photo

সাভারে রং মিস্ত্রীকে কুপিয়ে হত্যা, আটক ১

এফএনএস: ঢাকার সাভারে এক রং মিস্ত্রীকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের...

Photo

হরিণাকুণ্ডুতে মাটি খুঁড়ে আগ্নেয়াস্ত্র সদৃশ বস্তু উদ্ধার!

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার একটি...

Photo

হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে পবিত্র ঈদুল...

Photo

নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলকে সরিয়ে পূর্ণাঙ্গ তথ্য প্রকাশের দাবি বিএনপির

এফএনএস: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম দিয়ে বক্তব্য...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত