বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

উচ্চকন্ঠ   26-Sep-2025   66

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: জুলাই সনদ বাস্তবায়ন, ফেব্রæয়ারির মধ্যে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবীতে ঝিনাইদহের কালীগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শুক্রবার বিকালে নলডাঙ্গা সরকারি ভূষন পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে উপজেলা জামায়াতের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমির মওলানা আবু তালিব।
এ সময়ে বক্তারা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের রেখে যাওয়ার পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয়। জুলাই সদন বাস্তবায়ন করে আগামী ফেব্রæয়ারির মধ্যে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ কেন্দ্রীয় ঘোষিত ৫ দফা দাবী তুলে ধরেন। দাবী আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচী অব্যাহত থাকবে বলে সমাবেশ থেকে ঘোষনা দেওয়া হয়।
উপজেলা জামায়াতের আমীর আব্দুল হক মোল্যার সভাপতিত্বে এ সময়ে আরো উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি লুৎফর রহমান, সহ-সেক্রেটারি শরিফুল ইসলাম, প্রশিক্ষন সম্পাদক মতিয়ার রহমান, শিবিরের থানা শাখার সভাপতি ঈশা খাঁ সহ আরো অনেকে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে লেগুনা মালিক ও চালক সমিতির সদস্যরা জমানো টাকা ভাগ করে নিলেন ঈদের কেনাকাটায়

তারেক মাহমুদ: দৈনিক ২০ টাকা সঞ্চয়। মাসে ৬০০ টাকা। এভাবে বছর শেষে যা...

Photo

নির্বাচন বানচাল করতে একটি গোষ্ঠী গুপ্ত হামলা চালাচ্ছে: ফখরুল

এফএনএস: ঢাকার কেরানীগঞ্জে বিএনপি নেতা হাসান মোল্লাকে গুলির ঘটনায় গভীর...

Photo

জুলাই বিপ্লব আমাদের কথা বলার ও লেখার অধিকার ফিরিয়ে দিয়েছে

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেসদক, ঝিনাইদহ: জুলাই বিপ্লব আমাদের কথা বলার...

Photo

কালীগঞ্জে শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা ও হর্ণ জব্দ

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জে শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত