প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জে লেগুনা মালিক ও চালক সমিতির সদস্যরা জমানো টাকা ভাগ করে নিলেন ঈদের কেনাকাটায়
উচ্চকন্ঠ 23-Mar-2025 43
তারেক মাহমুদ: দৈনিক ২০ টাকা সঞ্চয়। মাসে ৬০০ টাকা। এভাবে বছর শেষে যা সঞ্চয়ের পুরো টাকা ঈদের আগে ভাগ করেন নেন। যে টাকা খরচ করেন সংসারের কেনাকাটাসহ প্রয়োজনীয় কাজে। এবাভেই জমা খরচ করে আসছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা লেগুনা মালিক ও চালক সমিতির সদস্যরা। গেল ঈদুল ফিতরের পর থেকে তারা এভাবেই জমা করে আসছেন। বছরজুলে জমানো টাকা রোববার ২৩ মার্চ সকালে আনুষ্ঠানিকভাবে ভাগ করে নিয়েছেন সমিতির ৭২ জন সদস্য। প্রত্যেকেই প্রায় ৩৫০০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত পেয়েছেন।
টাকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত চিলেন, কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্বাছ উদ্দীন। লেগুনা মালিক ও চালক সমিতির সভাপতি মফিজ উদ্দীনের সভাপতিত্বে টাকা বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ইউনিয়নের সহ-সভাপতি কামাল হোসেন, সাধারন সম্পাদ কাশেম আলী, সহ-সম্পাদক আশাদুল ইসলাম প্রমুধ।
লেগুনা মালিক ও চালক সমিতির ক্যাশিয়ার ফেরদৌস টাকা পাওয়ার পর বলেন, আমরা গাড়ি চালিয়ে খুবই সামান্য টাকা আয় করি। যে টাকায় গাড়ির খরচ, সংসারের প্রয়োজনীয় খরচ বাদ দিয়ে কোন টাকা জমানো সম্ভব হয় না। ফলে ঈদের মতো উৎসব আসলে সংসারের খরচ মিটাতে আমরা বিপদে পড়ে যায়। সেখান থেকে কিছুটা স্বস্তি পেতে আমরা প্রতিদিন টাকা ২০ টাকা জমায়। সে টাকা আজ ভাগ করা হলো। যা দিয়ে পরিবারের সদস্যদের কেনাকাটা করবো।
কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্বাছ উদ্দীন বলেন, আপনাদের টাকা জমিয়ে উৎসবে খরচ করার পদ্ধতি আমার খুব ভালো লেগেছে। আমাদের মত শ্রমিকদের সবারই এমন সঞ্চয়ী হওয়া উচিৎ বলে যোগ করেন।
office@ukantho.com