সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

শৈলকুপায় গৃহবধুর মৃত্যু, স্বামী পলাতক। হত্যা সন্দেহে স্বামীর বাড়িঘর ভাংচুর ও অগ্নিসংযোগ

উচ্চকন্ঠ   10-Feb-2025   58

Photo

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় পপি খাতুন নামে এক গৃহবধুর মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে তার স্বামী আবুল বাসের। রবিবার রাতে শৈলকুপা উপজেলার ঝাউদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে গৃহবধুকে হত্যা করা হয়েছে অভিযোগ করে তার স্বজনরা বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঝাউদিয়া গ্রামের আবুল বাসেরের স্ত্রী পপি খাতুন রবিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতরদেহ বাড়িতে আনার পর থেকেই পলাতক রয়েছেন তার স্বামী আব্দুল বাসের। এদিকে পপিকে পরিকল্পিত ভাবে হত্যা করার অভিযোগ তুলে বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে পপি খাতুনের বাবার বাড়ির লোকজন। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, গৃহবধু পপি খাতুন মৃত্যুর ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ দিয়েছেন। মৃতদেহ ময়না তদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

office@ukantho.com


Photo

মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ

এফএনএস: ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের...

Photo

আইনজীবী আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে চিন্ময় দাসকে

এফএনএস: কারাগারে আটক সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস...

Photo

ঝিনাইদহে ভিক্ষুকদের মাঝে ভ্যান ও নগদ অর্থ বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে ভিক্ষুকদের মাঝে ব্যাটারিচালিত...

Photo

ঝিনাইদহে শিক্ষার্থীদের খাওয়ানো হলো চাউল পড়া

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত