বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে প্লাস্টিকের বস্তায় চাল বাজারজাত করার অভিযোগে জরিমানা

উচ্চকন্ঠ   30-Jun-2025   69

Photo

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে প্লাস্টিকের বস্তায় চাল বাজারজাত করার অপরাধে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (৩০জুন) সকালে উপজেলার রোড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার।
আদালতের বিচারক জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী চাল বাজারজাতকরণে প্লাস্টিকের বস্তা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ নিয়মনীতি উপেক্ষা করে মহেশপুরের বিভিন্ন প্রতিষ্ঠান প্লাস্টিকের বস্তায় চাল বাজারজাত করছিল এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে মেসার্স হেলাল এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ এন্ড অটো রাইচ প্রসেসিং মিলস’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপজেলা পাট কর্মকর্তা মিঠুন বিশ্বাস, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রুবেল খান, মহেশপুর থানার পুলিশ সদস্য ও আনসার বাহিনীর একটি দল উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

কালীগঞ্জ ডায়াবেটিক হাসপাতাল কি আওয়ামীলীগ পুনর্বাসন কেন্দ্র?

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ ডায়াবেটিক হাসপাতালকে কেন্দ্র...

Photo

কালীগঞ্জে কমরেড আব্দুস সালামের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক...

Photo

ঝিনাইদহে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের বিক্ষোভ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবীতে...

Photo

দ্রোহের প্রতীক-শহীদ ওসমান হাদির রাজকীয় বিদায়

এফএনএস:জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারি বলেছেন, দ্রোহের প্রতীক-...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত