সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জ ডায়াবেটিক হাসপাতাল কি আওয়ামীলীগ পুনর্বাসন কেন্দ্র?

উচ্চকন্ঠ   05-May-2025   51

Photo

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ ডায়াবেটিক হাসপাতালকে কেন্দ্র করে আওয়ামীলীগের নেতাকর্মী ও দোসররা মাঠে নামার চেস্টা করছে। তারা তাদের মতো করে কথিত নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব দখল করার পায়তারা চালাচ্ছে। তাদের সার্বিক সহযোগিতা করার জন্য মাঠে নেমেছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম। এ ঘটনায় কালীগঞ্জের রাজনৈতিক অঙ্গনে চরম ক্ষোভ ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
জানা যায়, সাবেক সাংসদ আনোয়ারুল আজিম আনার কালীগঞ্জ ডায়াবেটিক হাসপাতাল প্রতিষ্ঠা করে তা পরিচালনার জন্য একটি গঠনতন্ত্র তৈরী করলেও সেখানে ভিন্ন মতাবলম্বীদের সদস্য হওয়ার সুযোগ রাখেননি। নিয়মানুযায়ী সাধারণ সদস্য অন্তর্ভূক্তির চিরাচরিত বিধান থাকলেও তিনি সাধারণ সদস্য অন্তর্ভূক্তি না করেই ৪৩ জন আজীবন সদস্যদের মধ্য থেকে নিজেকে সভাপতি করে একটি কথিত পরিচালনা কমিটি গঠন করেন। যার মধ্যে ৪০ জনই আওয়ামীলীগের নেতাকর্মী ও সাংসদের আজ্ঞাবহ। ৫ আগষ্টের আগে সাংসদ আনার মারা যাওয়া এবং পরবর্তীতে দেশের পটপরিবর্তনের পর কমিটির সদস্যরা পালিয়ে গেলে পরিচালনা কমিটি অকার্যকর হয়ে পড়ে। ফলে উপজেলা সমাজসেবা অফিসার প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক হন। ইতিমধ্যে সাবেক সাংসদের সহযোগিরা প্রতিষ্ঠানটি করায়ত্ব করার জন্য আবারো সাধারণ সদস্য সংগ্রহ না করেই কথিত একটি সাধারণ সভা অনুষ্ঠান করে নিজেরাই কথিত নির্বাচন অনুষ্ঠানের নামে একটি পকেট কমিটি গঠনের পায়তারা করছে। এরা একটি সেবাধর্মী প্রতিষ্ঠানকে আওয়ামীকরণ করার মাধ্যমে পতিত আওয়ামীলীগকে পুনর্বাসিত করতে সচেষ্ট। এক্ষেত্রে কথিত নির্বাচনে সার্বিক সহযোগিতা করে চলেছেন উপজেলা সমাজসেবা অফিসার। সঙ্গত কারণেই জনমনে প্রশ্ন জেগেছে, সমাজসেবা অফিসার কি তাহলে আওয়ামীলীগ পুনর্বাসনের মিশন নিয়ে মাঠে নেমেছেন?
যতদূর জানা যায়, কথিত এ নির্বাচনে যারা সভাপতি, সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ার পায়তারা করছে তারা সাবেক সাংসদ আব্দুল মান্নান এবং পারর্তীতে আনারের আজ্ঞাবহ হিসেবে স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের কর্ণধার হয়েছিলেন। এদের কেউ কেউ এখনো স্বপদে বহাল রয়েছে। ইতিমধ্যে ডায়াবেটিক হাসপাতালের বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, সেবাধর্মী এ প্রতিষ্ঠানের উন্নয়নে অনেকে অর্থনৈতিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিলেও তাদের সে সাহায্যের টাকা হাসপাতালের তহবিলে জমা হয়নি। যার পরিমাণ কোটি টাকার উপরে। কালীগঞ্জবাসী সেবাধর্মী এ প্রতিষ্ঠানকে আওয়ামী হায়েনাদের হাত থেকে রক্ষা ও এ প্রতিষ্ঠানকে আধুনিক মানসম্মত প্রতিষ্ঠানে পরিণত করতে কথিত গঠনতন্ত্র সংস্কার করে সাধারণ সদস্য অন্তর্ভূক্তি, দূর্নীতির রাহুগ্রাস থেকে এ প্রতিষ্ঠানকে মুক্ত করতে প্রতিষ্ঠাকাল থেকে বর্তমান সময় পর্যন্ত অডিট সম্পন্ন করণ, সাধারণ সদস্য অন্তর্ভূক্তকরণ এবং তাদের ভোটাধিকারের সুযোগ দানের মাধ্যমে একটি সুষ্ঠ সুন্দর নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে পরিচালনা কমিটি গঠনের জন্য কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সহ উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে নারী উদ্যোক্তাদের ই-কমার্স বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: ঝিনাইদহে গ্রামীণ পর্যায়ের নারী উদ্যোক্তাদের...

Photo

ঝিনাইদহে জমি অধিগ্রহণ কর্মকর্তার বিরুদ্ধে গালিগালাজ ও হুমকির অভিযোগ জমির মালিকদের

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ-যশোর ৬ লেন প্রকল্পের...

Photo

সিএনজি অটোরিকশা চালকদের জরিমানার সিদ্ধান্ত বাতিল: যাত্রী কল্যাণ সমিতির কঠোর প্রতিবাদ

এফএনএস: মিটারের নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করলে সিএনজিচালিত...

Photo

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা নিহত, মেয়ে গুরুতর আহত, এলাকায় শোকের ছায়া

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত