সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

মির্জা ফখরুলের নামে ফেসবুক-হোয়াটসঅ্যাপ আইডি খুলে প্রতারণা, গ্রেপ্তার ২

উচ্চকন্ঠ   26-May-2025   53

Photo

এফএনএস: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার ছোটভাই বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিনের নাম-ছবি ব্যবহার করে ফেসবুক ও হোয়াটসঅ্যাপে আইডি খুলে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- হায়দার রহমান জয় (২০) ও শাকিল আহমেদ (৪৬)। গত রোববার নীলফামারী জেলার ডিমলা থেকে শাকিল আহমেদকে ও গত শনিবার রাতে হায়দার রহমান জয়কে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করা হয়। টাঙ্গাইলের দিঘুলিয়া বেড়াডোমা গ্রামের আনিছুর রহমান নাহিদের ছেলে আর শাকিল আহমেদের পরিচয় পাওয়া যায়নি। জেলা বিএনপি নেতা নূর-এ-শাহাদাৎ স্বজন ও সাইফুল ইসলাম সবুজের পৃথক অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে এই দুজনকে গ্রেপ্তার করা হয়। মির্জা ফখরুলের নাম ব্যাবহার করে প্রতারণার বিষয়ে লিখিত অভিযোগের ভিত্তিতে নূর-এ-শাহাদাৎ স্বজন উল্লেখ করেছেন, গত ১৭ মে ২০২৫ রাত আনুমানিক সাড়ে ৮টায় তিনি জানতে পারেন যে, ‘জয় খান’ (হোয়াটসঅ্যাপ নম্বর: ০১৭০৪-৫৫৩০৫৫) নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক ব্যক্তি (পরিচয় ও ঠিকানা অজ্ঞাত) মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি ভুয়া ফেসবুক আইডি তৈরি করেছেন। এই ভুয়া আইডি ব্যবহার করে অভিযুক্ত প্রতারকচক্র নিজেদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিচয় দিয়ে ফেসবুক ও হোয়াটসঅ্যাপে বিভিন্ন ব্যক্তিকে দলের গুরুত্বপূর্ণ পদ এবং সংসদ সদস্যের মনোনয়ন পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে চাঁদা ও অর্থ দাবি করছিল। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোনো প্রকার সম্পর্ক নেই। ভবিষ্যতে তার নাম ভাঙিয়ে বড় ধরনের ক্ষতি সাধিত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছিল। ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরোয়ারে আলম খান বলেন, অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে পৃথক পৃথক স্থান থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়। গত রোববার সন্ধ্যায় অভিযুক্তদের আদালতের মাধ্যমে পুলিশ পাঁচদিন রিমান্ড চাইলে বিজ্ঞ বিচারক আসামি হায়দার রহমান জয়ের তিন দিন এবং অপর আসামি শাকিল আহমেদের দুই দিন রিমান্ড মঞ্জুর করেন। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে। আরও কেউ জড়িত কিনা তা কিনা বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

office@ukantho.com


Photo

ভারতীয় আগ্রাসনের ইতিহাস মুছে গেছে জুলাই অভ্যুত্থ্যানের মাধ্যমে: আসিফ মাহমুদ

এফএনএস: অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের...

Photo

ঝিনাইদহ সদর হাসপাতালে আইসিইউ, সিসিইউ, কিডনি ডায়ালাইসিস, এমআরআই ও সিটি স্ক্যান চালুর দাবিতে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর হাসপাতালে আইসিইউ, সিসিইউ,...

Photo

প্রশাসক ও সচিবকে হুমকী দিলেন বরখাস্তকৃত আওয়ামী চেয়ারম্যান

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার...

Photo

ঝিনাইদহে মানবাধিকার ডিফেন্ডারাস নেটওয়ার্কের পুর্নগঠন সভা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে মানবাধিকার ডিফেন্ডারাস...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত