সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

শৈলকুপায় মাঠ থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

উচ্চকন্ঠ   15-Dec-2025   68

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মাঠ থেকে সোহাগ হোসেন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সন্ধ্যায় ওই উপজেলার হাবিবপুর গ্রামের মাঠ থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত সোহান হোসেন একই উপজেলার হাবিবপুর গ্রামের মনিরুল ফকিরের ছেলে।
স্থানীয়রা জানায়, সোহাগ হোসেন সকালে গ্রামের মাঠে বাবার সাথে পেঁয়াজের চারা লাগাতে যায়। সকাল ৮ টার দিকে ঘুরে আসার কথা বলে জমি থেকে বের হয়। সারাদিন জমিতে বা বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোজাখুজি করে। এক পর্যায়ে সন্ধ্যায় ওই মাঠের একটি জমিতে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ন কবির মোল্লা জানান, নিহতের পেটে দিকে পোড়া দাগ রয়েছে। ময়না তদন্ত শেষ বিস্তারিত জানা যাবে।

office@ukantho.com


Photo

জয়পুরহাটে বিএনপি নেতার নেতৃত্বে থানায় হামলা, পুলিশসহ আহত ৫

এফএনএস: জয়পুরহাটে ক্ষেতলালে চাঁদা দাবিকে কেন্দ্র করে বিএনপি নেতার...

Photo

ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সদস্যদের সাথে ঝিনাইদহ জেলা পুলিশের মতবিনিময়

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ...

Photo

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আজিমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক: ৩০ মে ২০২৫ (শুক্রবার) সকাল ১০ ঘটিকায়...

Photo

রাজনৈতিক বিতর্কে ড. ইউনূস কী জাদু দেখাবেন, জানতে চান মান্না

এফএনএস: কীভাবে ঈদযাত্রা ভালো করা যায়, সেটা নিয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূস...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত