রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে শীতার্তদের মাঝে জেলা প্রশাসনের কম্বল বিতরণ

উচ্চকন্ঠ   27-Dec-2025   69

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে ঝিনাইদহ জেলা প্রশাসনের উদ্যোগে নিম্ন আয়ের মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে ঝিনাইদহ সমাজসেবা অফিস প্রাঙ্গণ, পৌরসভার সামনে, পৌর গোরস্থান এলাকা ও রেড ক্রিসেন্টসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে এ কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় প্রতিবন্ধী, বৃদ্ধা, স্বামী পরিত্যক্তা নারীসহ সমাজের বিভিন্ন শ্রেণির অসহায় ও দুস্থ মানুষকে শীতবস্ত্র হিসেবে কম্বল প্রদান করা হয়। সেসময় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, স্থানীয়র সরকারের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাশ, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, জেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, রিপোটার্স ইউনিটির সভাপতি এম এ কবিরসহ সমাজসেবা অধিদপ্তর, পৌরসভা ও সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে যেন কোনো মানুষ কষ্ট না পায় এ লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।
উপকারভোগীরা জেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার দাবি জানান।

office@ukantho.com


Photo

হাসিনা আমলের রাজনীতি বাংলাদেশে আর চলবে না: নাহিদ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ১১-দলীয় জোটের প্রার্থী...

Photo

মৃত সভাপতি ও ভারপ্রাপ্ত সুপারের সাক্ষর জাল করে শিক্ষক নিয়োগ: সিআইডি দেখে দৌড়ে পালালেন সুপারসহ ছয় শিক্ষক

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মৃত সভাপতি ও ভারপ্রাপ্ত সুপারের সাক্ষর...

Photo

ঝিনাইদহে বন্ধুদের মিলনমেলা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পড়ালেখা শেষ করে অনেকেই চাকরি কিংবা...

Photo

কালীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মাসুদ রানা, প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত