বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে পিঠা-পায়েসের ঘ্রাণে শীতের সকালে বাঙালিয়ানার উৎসব

উচ্চকন্ঠ   17-Jan-2026   85

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে জমজমাট আয়োজন হয়ে গেলো পৌষ-পার্বন উৎসব। শনিবার সকালে শহরের মর্নিংবেল চিলড্রেন একাডেমীতে এ উৎসবের আয়োজন করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন স্টলে প্রর্দশন করা হয় ধোয়া ওঠা ভাপা পিঠা, রসের পায়েস, ভেজানো পেঠা, সেমাই পিঠা, ভাপা, মুড়ি, মোয়া, মুড়কি খইসহ বাঙালি ঐতিহ্যের নানা পিঠা পায়েস। আর এসব পিঠা পায়েসের স্বাদ নিতে সেখানে ভীড় করে শিশু থেকে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষ। শুধু শিক্ষার্থীরাই নয়, তাদের অভিভাবক ও নানা শ্রেণী-পেশার মানুষ এসব পিঠা-পায়েসের স্বাদ গ্রহণ করেন। শহুরে যান্ত্রিক জীবনের ব্যস্ততার মাঝে এমন ঐতিহ্যবাহী আয়োজন পেয়ে খুশি অভিভাবক ও স্থানীয়রা। আর বাঙালি ঐতিহ্যকে ধরে রাখা এবং বর্তমান প্রজন্মের সামনে তা নতুন করে পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন বলে জানায় আয়োজকরা।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির চেয়ারপারসন...

Photo

সারা দেশে বৃষ্টি, থাকবে আরও ৪-৫ দিন

এফএনএস: মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে ঢাকাসহ সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত...

Photo

বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় এএসআই বরখাস্ত এবং ওসি প্রত্যাহার

এফএনএস: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসে ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় দায়িত্বে...

Photo

উপদেষ্টার ওপর পানির বোতল ছুড়ে মারা ষড়যন্ত্রের অংশ: এ্যানি

এফএনএস: গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য গভীর ষড়যন্ত্র...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত