অপরাধ
নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি গ্রেপ্তার
উচ্চকন্ঠ 23-Jan-2025 59
এফএনএস: নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে রাজধানীর সায়েন্স ল্যাবের বিসিএসআইআরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল বৃহস্পতিবার নিউমার্কেট থানার ওসি মোহসীন উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মশিউর রহমানের বিরুদ্ধে নিউমার্কেট থানা, শাহবাগ থানা ও ধানমন্ডি থানায় একটি করে মামলা রয়েছে। তিনি আরও বলেন, তার বিরুদ্ধে জুলাই ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মামলা এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার মামলা রয়েছে। গ্রেপ্তার মশিউর রহমানকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান নিউ মার্কেট থানার ওসি।
office@ukantho.com